ইডির নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে! INDIA-র সমন্বয় কমিটির বৈঠকের দিন তলব

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়ে তলব করল ইডি। ১৩ সেপ্টেম্বর ইন্ডি জোটের সমন্বয় কমিটির বৈঠক। সেই বৈঠকের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার জন্য নোটিশ পাঠিয়েছে ইডি।

রবিবার সন্ধেয় সোশ্যাল মিডিয়ায় তাঁকে ইডির তলবের কথা নিজেই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধে ৭.৫০-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ১৩ সেপ্টেম্বর দিল্লিতে ইন্ডি জোটের কোঅর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক। তিনি ওই কমিটির একজন সদস্য। অথচ একটু আগেই ইডি তাঁকে নোটিশে পাঠিয়েছে। ওইদিন তাঁকে তলব করা হয়েছে। সঙ্গে তিনি হ্যাশট্যাগ দিয়েছেন #FearofINDIA।

অভিষেক বন্দ্যোপাধ্যায়

অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে লিখেছেন, ৫৬ ইঞ্চি ছাতির কাপুরুষতা ও অন্তঃসারশূন্যতা দেখে বিষ্মিত না হয়ে পারছি না। ঘটনাচক্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলবের আগের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় স্পেন সফরে যাচ্ছেন।

উল্লেখ করা যেতে পারে রাষ্ট্রপতি ডাকা জি ২০ নৈশভোজে যোগ দিয়ে রবিবার দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেদিন সন্ধেতেই তাঁকে তলব করে নোটিশ পাঠাল ইডি।

এর আগেও ইডির ডাকে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের একটি চিঠির ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। পরবর্তী সময়ে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে। তারপরে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসেও তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডিই জানিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই সংস্থার গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।

এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুলে বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এখনও ওই সংস্থার (লিপস অ্যান্ড বাউন্ডস) সিইও থাকেন, তাহলে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য কোনও পদক্ষেপ করা হয়েছে কিনা। এনিয়ে ১৪ সেপ্টেম্বর ইডিকে তথ্য জমা দিতে বলা হয়েছে। তার আগের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+