Jyotipriya Mallick: ইডির হাতে গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, আজই আদালতে পেশের সম্ভাবনা
টানা ১৭ ঘণ্টা জেরার পর গ্রেফতার করা হল রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। গতকাল সকাল থেকে জ্যোতিপ্রিয় মল্লিক সহ তাঁর একাধিক ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি শুরু করেছিল ইডি। শেষে প্রায় মধ্যরাতে তাঁকে গ্রেফতার করে ইডি।
গতকাল ভোর সাড়ে তিনটে নাগাদ তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা। অভিযোগ তদন্তে অসহযোগিতা করছিলেন মন্ত্রী। কোনও নথি নিয়ে জবাব িদতে চাননি জ্যোতিপ্রিয় মল্লিক। বাকিবুর রহমানকে গ্রেফতারির পর তাঁকে গ্রেফতার করা হয় তাঁকে। মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে আগেই গ্রেফতার করেিছল ইডি।

গ্রেফতারির পর জ্যোতিপ্রিয় মল্লিক দািব করেন তিনি ষড়যন্ত্রের স্বীকার হয়েছেন। আজই তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে। তার জন্য মেডিকেল চেকআপে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। ইডির দফতর থেকে বেরোনোর সময়ও তিনি সাংবাদিকদের তিনি জানান যে তিনি যড়যন্ত্রের শিকার হয়েছেন। এবং এই চক্রান্তে জড়িত রয়েছে বিজেপি বলে দাবি করেছেন বনমন্ত্রী।
গতকাল সকাল থেকে জ্যোতিপ্রিয় মল্লিক এবং তাঁর আপ্ত সহায়ক, সিএ সহ একাধিক ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি চালাতে শুরু করে ইডি। রেশন দুর্নীতি কাণ্ডে জড়িয় থাকার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। বাকিবুর রহমানকে জেরা করার পরেই জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেন তদন্তকারীরা।
রাত ৩টে ২০ মিনিট নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে দীর্ঘক্ষণ তাঁকে জেরা করা হয়। তারপরে সকাল সাড়ে আটটা নাগাদ তাঁকে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে জোকা ইএসআই হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। এবং সেখান থেকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে। সেখােন জ্যোতিপ্রিয় মল্লিককে হেফাজতে চাইবে ইডি। মনে করা হচ্ছে বাকিবুর রহমানকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে।












Click it and Unblock the Notifications