Rituparna Sengupta: রেশন দুর্নীতি মামলায় ফের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব ED-র, কবে হাজিরার নির্দেশ ?
রেশন দুর্নীতি মামলায় ফের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব ইডির। আগামী ১৯ জুন তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে গত ৫ জুন তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু সেসময় অভিনেত্রী জানিয়েছিলেন তিনি বিদেশে রয়েছে তাই তাঁকে সময় দেওয়া হোক। তারপরেই আবার ১৯ জুন তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।
এর আগেও ইডির দফতরে হাজিরা দিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁকে রেশন দুর্নীতি কাণ্ডে তলব করে জেরা করা হয়েছিল। রেশন দুর্নীতি কাণ্ডের বিপুল পরিমান টাকা তাঁর অ্যাকাউন্টে ঢুকেছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। বিপুল টাকা বিভিন্ন কোম্পানির নামে তাঁর অ্যাকাউন্টে ঢুকেছে। কীভাবে এই বিপুল পরিমান টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাইন্ডে জমা পড়ল। কেনই বা জমা পড়ল তা জানতে চাইছেন তদন্তকারীরা।

সেই সব ব্যাঙ্কের অ্যাকাউন্টের তথ্য সামনে রেখেই ঋতুপর্ণা সেনগুপ্তকে জেরা করতে চান তদন্তকারীরা। এর আগে তিনি ইডির কাছে আর্জি জানিয়েছিলেন যে বিদেশে থাকার কারণে তিন ৫ তারিখ হাজিরা দিতে পারবেন না। তাঁকে অন্য কোনও দিন সময় দেওয়া হোক। সেই আর্জি মেনেই ঋতুপর্ণা সেনগুপ্তকে আগামী ১৯ জুন হাজিরা দিতে বলা হয়ছে।
রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। তিনি এখনও ইডি হেফাজতে রয়েছে। তাঁকে জেরা করেই প্রকাশ্যে আসে শাহজাহান শেখের নাম। তাঁকে গ্রেফতার করতে গিয়ে সরবেড়িয়া গ্রামে আক্রান্ত হতে হয় ইডির আধিকারীকদের। তারপরের ঘটনা সকলেরই জানা। কীভাবে ৫২ দিন ফেরার থাকার পর পুলিশের কাছে ধরা দেন সন্দেশখালির বাঘ শাহজাহান শেখ।
এই রেশন দুর্নীতি কাণ্ডে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের নাম প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। আগে জেরা করা হয়েছিল অভিনেত্রীকে। আবার ১৯ তারিখ তলব করা হয়েছে। মনে করা হচ্ছে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল টাকা জমা পড়ার নথি সামনে রেখে জেরা করা হবে । রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে যেসব কোম্পানির নাম প্রকাশ্যে এসেছে সেই সব কোম্পানি থেকে বিপুল টাকা জমা পড়েছে অভিনেত্রীর অ্যাকাউন্টে।












Click it and Unblock the Notifications