আরও টাকার লেনদেন! TET -কাণ্ডে ফের কেন মানিককে তলব ইডির?
আরও টাকার লেনদেন! TET -কাণ্ডে ফের কেন মানিককে তলব ইডির?
এসএসসি দুর্নীতি কাণ্ডে ফের মানিক ভট্টাচার্যকে তলব করল ইডি। টেট নিয়োগ দুর্নীতি মামলায় এবার তলব করা হয়েছে তাঁকে। আগামী সপ্তাহে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে গত ২৮ জুলাই তাঁকে জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। তখন তাঁকে ১৪ ঘণ্টা জেরা করা হয়েছিল। এসএসসির মত টেট পরীক্ষায়েও একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে। এক্ষেত্রেও মোটা টাকার লেনদেন হয়েছিল কিনা তা জানতেই আরও বেশি করে তাঁকে জেরা করতে চাইছে ইডি।

মানিক ভট্টাচার্যকে তলব
ফের মানিক ভট্টাচার্যকে তলব করল ইডি। টেট দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে তলব করেছে ইডি। সূত্রের খবর এসএসসি দুর্নীতি কাণ্ডের মত টেট পরীক্ষােতও দুর্নীিত হয়েছে। এই নিয়ে আগেও জেরা করা হয়েছে মানিক ভট্টাচার্যকে। গত ২৮ জুলাই মানিক ভট্টাচার্যকে তলব করেছিল ইডি। তখন প্রায় ১৪ ঘণ্টা জেরা করা হয়েছিল তাঁকে। মধ্য রাতে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে ছিলেন মানিক ভট্টাচার্য। তাঁর বিরুদ্ধেও নিয়োগে দুর্নীতির অভিেযাগ উঠেছে।

প্রাথমিক নিয়োগে দুর্নীতি
এসএসসি নিয়োগ দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসতেই একে এতে গ্রুপ ডি থেকে শুরু করে প্রাথমিক নিয়োগে দুর্নীতির অভিযোগ আসতে শুরু করে। এসএসসি দুর্নীতির সঙ্গেই প্রাথমিক নিয়োগে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। সিবিআইয়ের পাশাপাশি ইডি তদন্ত করছে। সেই মামলাতেই একাধিক বার মানিক ভট্টাচার্যকে তলব করে জেরা করা হয়েছে। এমনকী টেটে পরীক্ষাতেও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। মািনক ভট্টাচার্যের সম্পত্তির হিসেবও খতিয়ে দেখেছে ইডির আধিকারীকরা।

এসএসসি কাণ্ডে জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী
এসএসসি কাণ্ডে বিপুল আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আপাতত ইডি হেফাজতে জেলে রয়েছেন তিনি। সেখানেই তাঁকে দফায় দাফায় জেরা করছেন ইডির অফিসাররা। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি বিলাসবহুল ফ্ল্যাট থেেক নগদ ৫০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুেখাপাধ্যায়ের নামে একাধিক সম্পত্তির হদিশ মিলেছে। আপাতত শ্রীঘরেই রয়েছেন দুজনে।

মুখ পুড়েছে শাসক দলের
এসএসসি নিয়োগ কাণ্ডের জেরে এক প্রকার মুখ পুড়েছে মমতা সরকারের। দলের ভাবমূর্তি রক্ষা করতে সাসপেন্ড করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে তাঁকে। সরিয়ে দেয়া হয়েছে মহাসচিবের পদ থেকে। দলের মুখ রক্ষা করতে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এক প্রকার সম্পর্ক এড়িয়ে যেতে চাইছে টিএমসি। অন্যদিকে আবার পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় ২ জনেই দাবি করেছে উদ্ধার হয়েছে যে ৫০ কোটি টাকা সেটা তাঁদের নয়।












Click it and Unblock the Notifications