বাংলার বিশ্বায়ন, বিশ্বসেরা শহুরে পার্কের তালিকায় কলকাতার ইকোপার্ক
বিশ্বের মানচিত্রে জায়গা করে নিল ইকোপার্ক। নয়া মাইলস্টোন ছুঁয়ে তিলোত্তমার সাধের ইকোপার্ক এখন বিশ্বসেরা শহুরে পার্কের তালিকায় বিরাজমান।
কলকাতা, ২ মে : বিশ্বের মানচিত্রে জায়গা করে নিল ইকোপার্ক। নয়া মাইলস্টোন ছুঁয়ে তিলোত্তমার সাধের ইকোপার্ক এখন বিশ্বসেরা শহুরে পার্কের তালিকায় বিরাজমান। কলকাতা শহরের মুকুটে নতুন পালকটি জুড়ে যেতেই শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশন। আগামী ৭ মে পর্যন্ত ইকোপার্কে পালিত হচ্ছে 'ওয়ার্ল্ড পার্কস উইক'।
সাফল্যের সিঁড়ি বেয়ে তরতরিয়ে এগিয়ে চলেছে ইকোপার্ক। প্রকৃতির এই তীর্থক্ষেত্র নিউজিল্যান্ডের এক সংস্থার বিচারে বিশ্বের সেরা শহুরে পার্কের তালিকায় স্থান পেয়েছে। মাত্র পাঁচ বছরের মধ্যেই ইকো পার্কের এই বিশ্ব-স্বীকৃতি কলকাতার মানকে আরও উচ্চাসনে তুলে ধরল।

উল্লেখ্য ২০১২ সালে সাধারণের জন্য খুলে দেওয়া হয় এই পার্কটি। ক্রমেই শহুরে বিনোদনের এই পার্ক জনপ্রিয়তার শীর্ষে পৌঁছতে থাকে। রাজ্য ছাড়িয়ে দেশ, এখন দেশ ছাড়িয়ে বিশ্বের মানচিত্রে তার অধিষ্ঠান। আর এই স্বীকৃতি আসতেই ওয়ার্ল্ড পার্কস উইক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই উপলক্ষে শুরু হয়েছে ফটোগ্রাফি, স্লো সাইকেল, সেগওয়ে ট্যুর, প্যাডল বোট, স্পিড স্কেটিংয়ের মতো নানা প্রতিযোগিতা। আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।
হিডকো এই স্বীকৃতিতে বিশেষভাবে আনন্দিত। ওয়ার্ল্ড আরবান পার্কের স্ট্যান্ডিং কমিটিতে যোগ দেওয়ার আমন্ত্রণ ইতিমধ্যেই পেয়ে গিয়েছে সংস্থাটি। হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় এই পার্কটি সাজিয়ে তোলা হয়েছে।
পার্কটির জীবন্ত করে গড়ে তুলতে সাহায্যে এগিয়ে এসেছে অনেক সরকারি ও বেসরকারি সংস্থাও। তাদের সবার জন্যই এই বিশ্ব স্বীকৃতি মিলেছে। ভারতের মধ্যে বাংলার এই পার্কই একমাত্র সেরা বিনোদনের স্বীকৃতি আদায় করে নিল জগৎসভায়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications