ইকো পার্কটাও না বুজিয়ে দেয়, গার্ডেনরিচের ঘটনায় তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের

গার্ডেনরিচে মৃত্যুমিছিল। এখনও কয়েক জনের খোঁজ চলছে। তীব্র প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ। ঘটনায় রাজনৈতিক নেতা - নেত্রীরাও যুক্ত আছেন। এমনই অভিযোগ দিলীপের। ইকো পার্কটাও না বুজিয়ে দেয়। কটাক্ষ করেছেন দিলীপ।

মঙ্গলবার সকালে ইকো পার্কে প্রাতভ্রমণে গিয়েছিলেন দিলীপ। সেখানেই সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন তিনি। রাজ্যের শাসক দলের দিকে আঙুল তুলেছেন তিনি গার্ডেনরিচের ঘটনায়। তাঁর মতে, এই ঘটনায় রাজনৈতিক নেতা-নেত্রীরাও যুক্ত আছেন। সরকারি কর্মীরা যারা টাকা পয়সা নিয়ে বেআইনি নির্মাণকে অনুমোদন দিয়ে দিচ্ছেন তারাও যুক্ত।

পুলিশ প্রশাসন নেতা প্রোমোটার সকলে মিলে মিশে আছে। এখন কোনও বাধা ছাড়াই এসব হচ্ছে। মেয়র ওখানে দেখতে গিয়েছেন। ওখানকার কাউন্সিলর বলছে আমি কিছু জানি না। দিলীপের অভিযোগ, তার ওয়ার্ডে এত বড় বিল্ডিং হচ্ছে। কাউন্সিলর জানে না! দেখেও না দেখার ভান করে আছেন। কারণ এর পেছনে টাকা পয়সা আছে।

দিলীপের কটাক্ষ, যত খাল বিল নালা আছে। সব বুজিয়ে দেওয়া হচ্ছে। আমার মনে হয় ইকো পার্কের পুকুরটা না বুজিয়ে দেয়। বস্তির মাঝে যেখানে জায়গা পেয়েছে পিলার তুলে বাড়ি করে দিচ্ছে। কী করে সম্ভব হয় এটা? এখন তো ওই বাড়িতে লোক ছিল না। যদি কমপ্লিট হয়ে যেত। প্রচুর মানুষ বাস করা শুরু করত। তাহলে কত বড় বিপর্যয় হত? প্রশ্ন দিলীপের।

দিলীপ ঘোষের কটাক্ষ, মুখ্যমন্ত্রী গিয়ে ছবি তুলবেন। মেয়র গিয়ে আশ্বাস দেবেন। আর প্যানেলে গিয়ে ওদের লোকেরা বলবে মৃত্যু দুর্ভাগ্যজনক। গরম গরম কথা বলবেন। ক্ষতিপূরণ দেবেন আর সব বন্ধ হয়ে যাবে। মানুষগুলো কি বাঁচবে না?

তিনি আরও বলেন, সবাই তো আড়াল করার চেষ্টা করছে। কাউন্সিলর ডাকাতিকে কেসে আগে জেল খেটেছে। এমন মহান লোকেদের তৃণমূল টিকিট দিয়ে কাউন্সিলর করেছে। এমন ডাকাত লোক কী করে কাউন্সিলর হতে পারে? এদের গায়ে কে হাত দেবে?

তিনি জোর দিয়ে আরও বলেন, শেখ শাহজাহানের ক্ষেত্রে আমরা বলেছিলাম পাড়ায় পাড়ায় শাহজাহান তৈরি করেছেন দিদিমণি। এখন তার ফল ভোগ করতে হচ্ছে সকলকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+