ফের কমিশনের কোপে একাধিক অফিসার! এদিন সরানো হল যাঁদের
ফের প্রশাসনিক পর্যায়ে রদবদল করল নির্বাচন কমিশন। এদিনের নির্দেশে সরি দেওয়া হল ডায়মন্ডহারবারের এসডিপিও মিঠুনকুমার দেকে। অন্যদিকে সরিয়ে দেওয়া হয়েছে আমহার্স্ট স্ট্রিট থানার ওসি কৌশিক দাসকে।
ফের প্রশাসনিক পর্যায়ে রদবদল করল নির্বাচন কমিশন। এদিনের নির্দেশে সরি দেওয়া হল ডায়মন্ডহারবারের এসডিপিও মিঠুন কুমার দেকে। অন্যদিকে সরিয়ে দেওয়া হয়েছে আমহার্স্ট স্ট্রিট থানার ওসি কৌশিক দাসকে।

প্রসঙ্গত ডায়মন্ডহারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আমহার্স্টস্ট্রিট পড়ছে কলকাতা উত্তর কেন্দ্রের মধ্যে। যেখানে তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, অপসারিত আধিকারিকদের কোনওভাবেই ভোটের কাজে যুক্ত করা যাবে না।
বুধবারই সরিয়ে দেওয়া হয়েছিল রাজ্যের স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকে। দায়িত্ব দেওয়া হয় মুখ্যসচিবকে। রাজীব কুমারের পোস্টিং দেওয়া হয় দিল্লিতে।
রাজ্যে নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পর কমিশনের নির্দেশে প্রথম সরানো হয়েছিল কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনারকে। সরানো হয়েছিল ডায়মন্ডহারবার এবং বীরভূমের এসপিকেও। এরপর সরানো হয় রঘুনাথপুর, ফরাক্কা, বীজপুরের আইসি, সামসেরগঞ্জের এএসআই, বারাবণীর এক অফিসারকে। সরিয়ে দেওয়া হয়েছিল বিষ্ণুপুরের এসডিপিওকেও। সরানো হয়েছিল মালদহের পুলিশ সুপারকেও।












Click it and Unblock the Notifications