Lok Sabha Vote 2024: ১ তারিখ ভোটের দিন বিশেষ পরিষেবা, কী জানাল পূর্ব রেল

আর মাত্র হাতে কটা দিন। তারপরেই কলকাতায় ভোট। ভোটকর্মীদের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে স্পেশাল ট্রেন। দক্ষিণ ২৪ পরগনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অনুরোধে লোকসভা নির্বাচনের জন্য ভোটকর্মীর যাতায়াতের সুবিধার্থে বিশেষ ট্রেন চালাবে শিয়ালদহ ডিভিশন।

পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন ১লা জুন এবং ২রা জুনের মধ্যরাতে ডায়মন্ড হারবার, ক্যানিং এবং নামখানা থেকে শিয়ালদহ (সাউথ) এর উদ্দেশ্যে কিছু স্পেশাল EMU ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। জেনে নিন কোন কোন সময়ে কোন কোন রুটে চলবে এই বিশেষ ট্রেন।

Lok Sabha Vote 2024

নামখানা - শিয়ালদহ স্পেশাল ১লা জুন রাত ১১:৪৫ মিনিটে নামখানা থেকে ছেড়ে ২রা জুন রাত ০২:২০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।

ডায়মন্ড হারবার শিয়ালদহ স্পেশাল ২রা জুন রাত ০১:০০ টায় ডায়মন্ড হারবার থেকে ছেড়ে রাত ০২:২৭ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।

ক্যানিং - শিয়ালদহ স্পেশাল ২রা জুন রাত ০১:০০ টায় ক্যানিং থেকে ছেড়ে রাত ০২:০৫ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। স্পেশাল ট্রেনগুলি হল্ট এবং ফ্ল্যাগ স্টেশন সহ সমস্ত স্টেশনেই থামবে।

এছাড়াও, ৩৪১৬৫ বজবজ - শিয়ালদহ EMU লোকাল ২রা জুন রাত ১২:০৫ এর পরিবর্তে রাত ১২:৩০ টায় বজবজ থেকে ছাড়বে।প্রসঙ্গত উল্লেখ্য ১ জু ন গোটা দেশেই শেষ দফার ভোট গ্রহণ। কলকাতা এবং দুই ২৪ পরগনা জেলায় ভোট রয়েছে। শেষ দফায় কলকাতার ভোটে প্রায় সব কেন্দ্রই হাইভোল্টেজ। সেকারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীতে প্রায় ছেয়ে ফেলা হয়েছে তিন জেলাকে। তার মাঝে রেমালের কারণে প্রায় ১০ ঘণ্টারও বশি সময় বন্ধ ছিল ট্রেন চলাচল। কলকাতা শহরের লাইফ লাইন লোকাল ট্রেন। হাওড়া মেইন-কর্ড থেকে শিয়ালদহ মেইন-দক্ষিণ শাখা।

প্রতিনিদ কয়েক লক্ষ মানুষ এই ট্রেন পথে কলকাতায় আসেন রুটি রুজির জন্য। কিন্তু করোনার পর থেকে ট্রেন পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ। একাধিক সময়ে বন্ধ থাকছে ট্রেন পরিষেবা। মেরকামতির কাজের জন্য আবার আপগ্রেডেশনের কাজের জন্য বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল। ফলে দুর্ভোগ বেড়েছে নিত্য যাত্রীদের। এবার ভোটের জন্য যাত্রী এবং ভোট কর্মীদের জন্য বিশেষ ট্রেন চালু করার কথা বলে একটু সুবিধাই করবেন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+