পূর্ব রেলের প্রত্যাঘাত মমতার সরকারকে! সামনে এল দুর্ঘটনার ৩৯ দিন আগের চিঠি
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে প্রত্যাঘাত পূর্ব রেলের। রেলের তরফ থেকে কেএমডিএকে দেওয়া একটি চিঠি সামনে এসেছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে প্রত্যাঘাত পূর্ব রেলের। রেলের তরফ থেকে কেএমডিএকে দেওয়া একটি চিঠি সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে ব্রিজের খারাপ অবস্থার কথা জানিয়ে ২৭ জুলাই সল্টলেকের উন্নয়ন ভবনে কেএমডিএ-র সুপারইনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারকে চিঠি দেওয়া হয়।

রেলের পাঠানো চিঠিতে রেলের তরফে ব্রিজ পরিদর্শনের কথা উল্লেখ করা হয়েছে। ২১ জুলাই রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থল পরিদর্শন করেন।
চিঠিতে ব্রিজের আরসিসি বিম, জলের পাইপ যে খারাপ অবস্থায় রয়েছে তার কথা উল্লেখ করা হয়েছে। যার পরিবর্তন করার কথাও উল্লেখ করা হয়েছে। ব্রিজের ওপর যান চলাচল বন্ধ করে সারানোর কথা বলা হয়েছে। এই কাজ শুরু হলে রেলের তরফে ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হবে বলেও চিঠিতে জানানো হয়।
এমন কী রেলের পরিদর্শনের পর রাজ্যের পরিদর্শনও যে জরুরি চিঠিতে তাও উল্লেখ করা হয়েছে।
On 27th July 2018 through a letter the @EasternRailway had intimated about the terrible condition of Majerhat Bridge and advised #KMDA to immediate inspect...Did that happen? Was the tragedy avoidable? Many questions @MamataOfficial will need to answer @SuPriyoBabul @PiyushGoyal pic.twitter.com/EEpRZ9kNe6
— Payal Mehta (@payalmehta100) September 7, 2018
এর আগে মেট্রো রেলের তরফেও জানানো হয়েছিল তাদের তরফে কাজে কোনও গাফিলতি ছিল না। যদিও মুখ্যমন্ত্রীই হোক কিংবা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সবাই, কার্যত মেট্রোরেলের কাজকেই দায়ী করেছিলেন।












Click it and Unblock the Notifications