Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পরপর তিন দিন বন্ধ থাকবে মেট্রো পরিষেবা! একনজরে কোথা থেকে কোন পর্যন্ত চালু থাকবে পাতাল রেল

পরপর তিন দিন বন্ধ থাকবে মেট্রো পরিষেবা! একনজরে কোথা থেকে কোন পর্যন্ত চালু থাকবে পাতাল রেল

আগামী সপ্তাহের শুরুতে পরপর তিন দিন বন্ধ থাকবে মেট্রো পরিষেবা (Metro Service)। এদিন মেট্রোর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে ইস্ট-ওয়েস্ট (East West) মেট্রো পরিষেবা বন্ধের কথা জানানো হয়েছে। যার জেরে তীব্র অসুবিধার মধ্যে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা।

মেট্রোর তরফে বিজ্ঞপ্তি

মেট্রোর তরফে বিজ্ঞপ্তি

এদিন কলকাতা মেট্রোরেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ১৫ মার্চ মঙ্গলবার থেকে ১৭ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে। নতুন সফটঅয়্যারের আপগ্রেডেশন এবং কমিশনার অফ রেলওয়ে সেফটির টেস্টিং-এর কাজের জন্য মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে। ফুলবাগান-শিয়ালদহ রুটে শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখার কথা জানানো হয়েছে। এই তিনদিন যাত্রীরা যে অসুবিধার মধ্যে পড়বেন, তার জন্য আগে থেকেই মেট্রো রেলের তরফে দুঃথপ্রকাশ করা হয়েছে।

তবে কলকাতার অন্য অংশে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে ওই তিন দিন।

শিয়ালদহ স্টেশন নতুনভাবে সাজছে

শিয়ালদহ স্টেশন নতুনভাবে সাজছে

শিয়ালদহ মেট্রো স্টেশন নতুনভাবে সাজছে। অন্য স্টেশনগুলির থেকে শিয়ালদহ স্টেশনে বাড়তি সুবিধা পাওয়া যাবে। এসক্যালেটরের পাশাপাশি শিয়ালদহ মেট্রোতে যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য থাকবে লিফটও। রেলের কর্তাদের অনুমান আগামী ৩ বছরে শিয়ালদহ মেট্রো স্টেশনে প্রতি ঘন্টায় ১৭ থেকে ২২ হাজার লোক যাতাযাত করবেন। এই কথা মাথায় রেখেই শিয়ালদহ স্টেশনকে অত্যাধুনিক করা হচ্ছে। যাত্রীদের কথা মাথায় রেখেই সব জায়গাতেই থাকছে আধুনিক প্রযুক্তি। যাত্রী সুরক্ষায় লাইন ও প্ল্যাটফর্মের মধ্যে রাখা হয়েছে স্ক্রিন ডোর। যাত্রীরা মেট্রোর দুদিক দিয়েই ওঠা নামা করতে পারবেন, সেই ব্যবস্থাও রাখা হয়েছে।

ফুলবাগান পর্যন্ত পরিষেবা শুরুর পথে

ফুলবাগান পর্যন্ত পরিষেবা শুরুর পথে

পূর্ব-পশ্চিম রেলপথের শিয়ালদহ থেকে ফুলবাগান পর্যন্ত পরিষেবা শুরু হওয়ার পথে। সেই প্রস্তুতিও প্রায় সম্পূর্ণ বলে জানানো হয়েছে মেট্রোর তরফে। শিয়ালদহ মেট্রো স্টেশনটি ২০৫ মিটার লম্বা ও ৪৩ মিটার চওড়া। শিয়ালদহ স্টেশনের সঙ্গে যা সমকোণে তৈরি করা হয়েছে। দূরপাল্লার যাত্রীরা ছাড়াও মেন ও দক্ষিণ শাখার যাত্রীরা সরাসরি স্টেশনে পৌঁছতে পারবেন। শিয়ালদহ আদালতের গা ঘেঁষে তৈরি হওয়া স্টেশনে তৈরি করা হয়েছে তিনটি প্ল্যাটফর্ম।

পয়লা বৈশাখ থেকে সেক্টর ফাইভ যাত্রী পরিষেবা

পয়লা বৈশাখ থেকে সেক্টর ফাইভ যাত্রী পরিষেবা

কমিশনার অফ রেলওয়ে সেফটি পরিদর্শন করবেন। সেই পরিদর্শনে যদি কোনও ত্রুটি বের হয়, তাহলে সেগুলি সারাতে সময় লাগবে। ফলে চূড়ান্ত ছাড়পত্র পেতে বাড়তি সময় গেলে যাবে। সেই কারণে মার্চের মধ্যে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পরিষেবা পুরোদমে শুরুর পরিকল্পনা থাকলেও, তা শুরু করতে পয়লা বৈশাখ হয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+