মেট্রোযাত্রীদের জন্য সুখবর! নতুন মেট্রো পরিষেবার জন্য আসছে নতুন রেক
এ মাস থেকেই ইস্ট ওয়েস্ট মেট্রোর ট্রায়াল রান শুরু হওয়ার সম্ভাবনা। ছয় কামরার প্রথম ট্রেনটি ইতি মধ্যেই সড়ক পথে কলকাতার দিকে রওনা হয়ে গিয়েছে। যা নিয়ে যাওয়া হবে সল্টলেক ডিপোতে।
এ মাস থেকেই ইস্ট ওয়েস্ট মেট্রোর ট্রায়াল রান শুরু হওয়ার সম্ভাবনা। ছয় কামরার প্রথম ট্রেনটি ইতি মধ্যেই সড়ক পথে কলকাতার দিকে রওনা হয়ে গিয়েছে। যা নিয়ে যাওয়া হবে সল্টলেক ডিপোতে।

কলকাতার মেট্রোর জন্য সুখবর। বেঙ্গালুরুর বিইএমএল-এ তৈরি ছয় কামরার প্রথম ট্রেনটি ইতিমধ্যেই কলকাতার পথে রওনা হয়ে গিয়েছে। কলকাতায় রেকটিকে আনুষ্ঠানিকভাবে হাতে নেবেন কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের ডিরেক্টর একে কুণ্ডু। পদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি বেঙ্গালুরুতে প্রথম রেকটি পর্যবেক্ষণ করেন। সামনের ১৫ থেকে ২০ দিনের মধ্যেই সেটি এসে পড়বে সল্টলেক ডিপোয়।
ইস্ট ওয়েস্ট মেট্রোর এক একটি বগির ওজন ৪৫ টন। এর আগে বেঙ্গালুরুর বিইএমএল-এ তৈরি বগি গিয়েছে দিল্লি মেট্রো রেলের জন্য। যা গিয়েছিল সড়ক পথে। ১০৬ টায়ারের ট্রেলারে চাপিয়ে আনা হচ্ছে রেকগুলিকে। কোচগুলি চওড়ায় ২.৯ মিটার এবং উচ্চতায় ৩.৯ মিটার। দিন কুড়ি পরে কলকাতার রাস্তায় এই ট্রেলার দেখা গেলেও, তা রাতে দেখা যাবে বলে জানা গিয়েছে। ছয় নম্বর জাতীয় সড়ক ধরে রেক কলকাতার দিকে গেলেও, সেটি কোনা এক্সপ্রেস ওয়ে কিংবা বিদ্যাসাগর সেতু দিয়ে না নেওয়ার সম্ভাবনা। নিবেদিতা সেতু হয়ে বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে দিয়ে রেক সল্টলেকে ঢোকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কেএমআরসিএল-এর এক আধিকারিক।
প্রথম রেক কলকাতায় পৌঁছনোর পর বিইএমএল-এর তরফে দ্বিতীয় রেকটি কলকাতায় পাঠানো হবে। এরপর থেকে প্রতি মাসেই একটি করে রেক পাওয়া যাবে। ৫ থেকে ৬ টি রেক হলে প্রথম পর্যায়ে সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত পরিষেবা দেওয়া শুরু করা হবে। পুজোর আগেই বাণিজ্যিকভাবে পরিষেবা দেওয়া শুরু করা হবে বলে জানা গিয়েছে। তবে পরিষেবা শুরুর আগে বারংবার ট্রায়াল দেওয়া হবে।












Click it and Unblock the Notifications