কেন এবারের ভূমিকম্প আগের কম্পনগুলির চেয়ে আলাদা, জেনে নিন

কলকাতা, ২৪ অগাস্ট : গত একবছরের একটু বেশি সময়ের মধ্যে এই নিয়ে চারবার ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। এদিন শুধু কলকাতা নয়, পার্শ্ববর্তী বিভিন্ন জেলা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম্পন অনুভূত হয়েছে। যে যেখানে ছিলেন অফিস হোক বা বাড়ি বাইরে বেরিয়ে এসেছেন আতঙ্কে। [কলকাতায় ভূমিকম্প, মেট্রো বন্ধ, তড়িঘড়ি ছুটি ঘোষণা নবান্নে]

এর আগে গতবছরের ২৫ এপ্রিল নেপালে প্রবল ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই ঘটনা নাড়া দিয়ে গিয়েছিল রাজ্যবাসীকে। বিশেষ করে কলকাতার বিভিন্ন অফিস ও বাড়ির দেওয়ালে ছোট-বড় ফাটল দেখা দিয়েছিল। প্রথমবার হওয়ায় অনেকে কিছু বুঝে ওঠার আগেই কম্পন থেমে গিয়েছিল। [৬.৮ তীব্রতার ভূমিকম্প মায়ানমারে, কেঁপে উঠল কলকাতা সহ গোটা উত্তর ও দক্ষিণবঙ্গ]

কেন এবারের ভূমিকম্প আগের কম্পনগুলির চেয়ে আলাদা, জেনে নিন

এই ঘটনার ১৭দিনের মাথায় ফের একবার কলকাতা কেঁপে উঠেছিল। সেবারও কম্পনের উৎসস্থল ছিল নেপাল। তারপরে ফের একবার গতবছরের জুন মাসের শেষে ভূমিকম্প হয় অসমে। যার প্রভাবও পড়েছিল কলকাতা সহ গোটা উত্তরবঙ্গে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার সহ একাধিক জেলা প্রবলভাবে কেঁপে উঠেছিল। ['গ্রেট হিমালয়ান ভূমিকম্প' আসা এখনও বাকি, বলছেন বিজ্ঞানীরা]

আর এদিন যে ভূমিকম্প হয়েছে সেটাও প্রবল হয়েছে। তবে আগেরবারের প্রত্যেকটি ভূমিকম্প থেকে এবারের ভূমিকম্প চরিত্রগতভাবে অনেকটাই আলাদা বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ভূমিকম্পের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই দেখা যায়, কম্পন খুব কম সময়ের জন্য স্থায়ী হয়। অথবা মূল কম্পনের পরে আফটার শক বা আফটার এফেক্টস হিসাবে কম্পন অনুভূত হয়। [বাংলাদেশের মাটির নিচে তৈরি 'ফল্ট লাইন', ভূমিকম্পে নিশ্চিহ্ন হতে পারে পূর্ব ভারত]

অনেক সময় ভূমিকম্প হল এটা অনেকে টেরই পান না। অথবা টের পেতে পেতে কম্পন থেমে যায়। তবে এদিন যে কম্পন কলকাতা সহ পশ্চিমবঙ্গে অনুভূত হয়েছে তার স্থায়ীত্বকাল ছিল অনেকবেশি সময়।

জানা গিয়েছে, এদিন কলকাতা সহ রাজ্যে কমবেশি ৮-১০ সেকেন্ড সময় পর্যন্ত ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগের ভূমিকম্পগুলিতে যারা বুঝতে পারেননি, এদিন তারাও ভালোরকম কম্পন টের পেয়েছেন।

বেশিরভাগ জায়গাতেই বেশ কয়েক সেকেন্ড ধরে কম্পন হয়েছে যা কিছুটা অস্বাভাবিক বলেই আপাতত মনে করছেন বিশেষজ্ঞরা। সাধারণত এত বেশি সময় ধরে কম্পন অনুভূত হয় না। তবে এবার যেন আগের সব মাত্রা ছাড়িয়ে মায়ানমারের ভূমিকম্প কাঁপুনি ধরিয়ে দিয়ে গেল গোটা রাজ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+