DYFI Brigade: ব্রিগেডের সভা শেষ হতেই শুরু মাঠ পরিষ্কারের কাজ! হাত লাগালেন মীনাক্ষী-কলতানরা
DYFI Brigade: ইনসাফ দেওয়ার বার্তা দিয়ে ৫০ দিন পদযাত্রার পরে ব্রিগেড হয়েছে। কিন্তু লক্ষ লক্ষ মানুষের ব্রিগেড ছেড়ে যাওয়ার পরে সেখানে প্রচুর কাগজ পড়ে থাকতে দেখা যায়। সভার মানুষজন বাড়ির দিকে যাত্রা শুরু করা পরেই তা সাফাই করতে নেমে পড়েন ডিওয়াইএফআইয়ের স্বেচ্ছাসেবকরা। সেখানেও দেখা গিয়েছে সংগঠনের রাজ্য সভাপতি মীনাক্ষী মুখোপাধ্যায়কে।
আগে বামেরা ছাড়া কোনও রাজনৈতিক দলকে সভা শেষ হওয়ার পরেই ব্রিগেড পরিষ্কার শুরু করতে দেখা যায়নি। সাধারণভাবে সভার পরের দিন দলের স্বেচ্ছা সেবকরা কিংবা পুরসভার তরফে ব্রিগেড পরিষ্কার করা হয়ে থাকে। সেদিক থেকে দেখথে গেলে এদিনের পদক্ষেপ ছিল একটু আলাদাই। পাশাপাশি সংগঠনের সভাপতি হিসেবে সেই কাজে হাত লাগাতে দেখা যায় মীনাক্ষী মুখোপাধ্যায়কে।

রবিবার মীনাক্ষী ছাড়াও, ডিওয়াইএফআই নেতা ধ্রুবজ্যোতি সাহা, যুব নেতা কলতান দাশগুপ্তদেরও ব্রিগেডের মাঠ পরিষ্কার করতে হাত লাগাতে দেখা যায়। অনেকেই বলছেন সময়ের নিরিখে এই ঘটনা তাৎপর্যপূর্ণ।
ব্রিগেডের মালিক ভারতীয় সেনা। সোমবার সকালের মধ্যে ব্রিগেডের ময়দান সেনার হাতে তুলে দিতে হবে। সোমবার সকালে সেনার তরফে মাঠ পরিদর্শন করা হবে। তাই সেনাকে মাঠ ফিরিয়ে দেওয়ার আগে বাড়তি তৎপরতা ডিওয়াইএফআই নেতৃত্বের মধ্যে। ব্রিগেডের মাঠ পরিষ্কার করলেও মাঠে বাঁশের জন্য যে গর্ত করা হয়েছে, তার পূরণ কীভাবে তাড়াতাড়ি করা যা তানিয়ে চিন্তা রয়েছে ডিওয়াইএফআই রাজ্য নেতৃত্বের মধ্যে।
শনিবার থেকে ব্রিগেডে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছিল। সেই সময় সেই কাজ সামনে থেকে সামলেছেন রাজ্য সভাপতি। সভায় ইনসাফ যাত্রা যে থামছে না সেই কথাও শোনা গিয়েছে মীনাক্ষী-সহ সিপিআইএম রাজ্য সম্পাদকের মুখে। লড়াইকে ভোটের বাক্সে নিয়ে যাওয়ার ডাক দিয়েছেন তাঁরা।
২০১৯-এর এপ্রিলে লোকসভা ভোটের আগে ব্রিগেডে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় সভা শেষ করার ২৪ ঘন্টা পরেই ময়দান অপরিষ্কার রাখার অভিযোগ উঠেছিল গেরুয়া ব্রিগেডের বিরুদ্ধে। অভিযোগটা করেছিল তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা। যদিও বিজেপির তরপে দাবি করা হয়েছিল, তারা ব্রিগেডের ময়দান পুরোপুরি পরিষ্কার করে দিয়েছিলেন।
২০২১-এর বিধানসভা ভোটের আগে সংযুক্ত বাম মোর্চার ব্রিগেডের সভার পরেই সভা ছিল বিজেপির। সেই সময় বিজেপির তরফে ব্রিগেড অপরিষ্কার করে রাখার অভিযোগ তোলা হয়েছিল। যদিও বামেদের তরফে দাবি করা হয়েছিল সভা শেষ করার পরেই সাফাই অভিযান শুরু করা হয়েছিল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications