DYFI Brigade: রাজ্য দফতর থেকে বাইকে করে ব্রিগেডের মাঠে ক্যাপ্টেন মীনাক্ষী, মহানগরে চড়ছে ইনসাফের সুর

'আলোর পথযাত্রী', 'শিল্পী সংগ্রামী'-র সুর যে ভুলে যাননি মানুষ সেটা দেখিয়ে দিলেন মীনাক্ষী। মহানগর আজ লালে লাল। ক্যাপ্টেন মীনাক্ষীর ডাকে সেই ইনসাফের লড়াইয়ে সামিল শয়ে শয়ে মানুষ। তাঁদের নেত্রী ব্রিগেডে পৌঁছে গেলেন একেবারে নিশ্চুপে।

ডিওয়াইএফআইয়ের রাজ্য দফতর থেকে সহকর্মী কমরেডের বাইকের পিছনে চেপে ব্রিডেগ প্যারেড ময়দােন পৌঁছলেন মীনাক্ষী। ব্রিগেডের পথে এখনও হাঁটছেন অসংখ্য কর্মী সমর্থক। যুব সমােজর ডাকে এই সমােবশ হলেও ব্রিগেডে মুছে গিয়েছে নবীন প্রবীণের দূরত্বের রেখা।

DYFI Brigade

শিক্ষার অধিকার, চাকরির অধিকার। সাধারণ মানুষের ইনসাফের স্লোগানের রব উঠেছে মহানগর জুড়ে। লালে লাল আজ গোটা শহর। নদী, সড়ক , রেল পথ সবেতেই আজ লাল পতাকার ভিড়। গতকাল বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে গিয়ে ব্রিগেজের সাফল্যের আশির্বাদ নিয়ে এসেছেন মীনাক্ষী। আজকি ব্রিগেডের মঞ্চে বাজবে তাঁর বার্তা। জল্পনার পারদ চড়তে শুরু করেছে।

যাঁরা আজও বারবার দাবি করেছেন বামেরা আজ অস্তিত্বহীন। তাঁদের কোনও চিহ্ন নেই বঙ্গে। এই ইনসাফের ব্রিগেড কিন্তু তাঁদের সব কটাক্ষের প্রত্যুত্তর দিয়ে দিয়েছে। ব্রিগেড ময়দানে আজ শুধু কালো মাথা। যুবাদের ডাগে এই উনসাফ যাত্রায় সামিল হয়েছেন বামেরাও। তাঁদের দাবি, আমাদের ছেলেমেয়েরা আজ দুর্নীতির শিকার। তাঁদের অধিকার রক্ষার জন্যই তাঁরা ময়দানে নেমেছেন। তবে এবারের ব্রিগেডে বামেদের পতাকার পাশাপাশি জাতীয় পতাকা দেখা গিয়েছে।

মীনাক্ষীর এই ব্রিগেডের নাম দিয়েছেন নবীনের ডাকে ইনসাফের ব্রিগেড। আর তাতে সামিল হয়েছেন শয়ে শয়ে বাম নেতা কর্মী। তাতে নেই কোনও বয়সের মাপকাঠি। কার্যত মীনাক্ষীকে সামনেরেখে নতুন করে ময়দানে নামছে বামেরা। লোকসভা ভোটের আগে বামেদের অ্যাসিড টেস্ট এই ব্রিগেড সমাবেশ।

ডিওয়াইএফআইয়ের সমাবেশ বড় সমাবেশ, ভালো সমাবেশ হবে বলে বার্তা দিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। এবার হয়তো আর তাঁকে ব্রিগেডের ময়দানে দেখা যাবে না। তিনি শয্যশায়ী। শেষবার অক্সিজেন সিলিন্ডার নিয়েও তিনি হাজির হয়ে গিয়েছিলেন ব্রিগেডের ময়দানে। মঞ্চে ওঠেননি কিন্তু তাঁর উপস্থিতি দলীয় কর্মীদের মনোবল কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল। মীনাক্ষীকে মুখ করে কি ভোটে ইনসাফ আনতে পারবেন বামেরা এই নিয়ে চলছে জোর জল্পনা।

এদিকে মঞ্চে চলছে ছাত্র যুবাদের গান। সব হাতে কাজ, সব পাতে ভাত স্লোগান তুলে ব্রিগেডের দিকে আসছে একের পর এক বড় মিছিল। ব্রিগেড ময়দান জুড়ে কেবল কালো মাথার ভিড়। কাজের দাবিতে, চাকরির দাবিতে আজ রাস্তায় নেমেছে তারা। মীনাক্ষীর মা-বাবাও সেই আসানসোল থেকে এসেছেন ব্রিগেডে যোগ দিতে। শিয়ালদহে উঠছে ইনসাফের স্লোগান। লাল-সাদা হয়ে গিয়েছে মহানগরের রং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+