দুর্গাপুজো ২০২০: মণ্ডপ জুড়ে দাঁড়িয়ে রয়েছেন জীবন্ত মডেলরা, বালিগঞ্জ ২১ পল্লির থিম 'কর্মক্ষেত্র'
দুর্গাপুজো ২০২০: মণ্ডপ জুড়ে দাঁড়িয়ে রয়েছেন জীবন্ত মডেলরা, বালিগঞ্জ ২১ পল্লির থিম 'কর্মক্ষেত্র'
করোনা মহামারীর একাধিক ক্ষেত্র এবার তুলে ধরা হয়েছে শহরের একাধিক পুজো মণ্ডপে। বড়িশায় যেমন পরিযায়ী শ্রমিকদের দুর্দশার ছবিকে থিম করা হয়েছে। ঠিক তেমনই করোনা মহামারীর জেরে যে কর্মসংকট তৈরি হয়েছে দেশে তাকে থিম করেছে বালিগঞ্জের ২১ পল্লি।

করোনা মহামারীর ভয়াবহ পরিস্থিতিতে গোটা দেশে লকডাউন ঘোষণা করে সরকার। তাতে বিভিন্ন স্তরের মানুষের জীবিকা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে শ্রমজীবী মানুষের রোজগার ধাক্কা খেয়েছে। সেই কর্মসংকটকেই থিম করেছে বালিগঞ্জ ২১ পল্লি। তবে এই মণ্ডপের বিশেষত্ব হল লাইভ মডেল। অর্থাৎ যাঁদের এখানে মডেল হিসেবে দাঁড় করানো হয়েছে সকলেই জীবন্ত। এমনই জানিয়েছেন উদ্যোক্তারা।
শান্তিপুর থেকে বহুরূপী শিল্পীদের নিয়ে এসেছেন পুজো উদ্যোক্তারা। তাঁরা টানা ৫ ঘণ্টা চোখের পলক না ফেলে মডেল হয়ে থাকতে পারেন এমনই দক্ষতা শিল্পীদের। মণ্ডপে কেউ রানার, কেই রিকশা চালক, কেউ মুেট, কেউ ভিত্তি নিয়ে জল দিচ্ছেন এমন মডেলে সাজানো হয়েছে। সকলেই কিন্তু জীবন্ত। এথচ দেখে মনে হবে পুতুল দাঁড়িয়ে রয়েছে। উদ্যোক্তাদের দাবি করোনা মহামারীরে চরম আর্থিক সংকটে পড়েছিলেন এই বহুরূপী শিল্পীরা । তাঁদের হাতে অর্থ তুলে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও করোনার কোপে এবার মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ।












Click it and Unblock the Notifications