বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, আরও বৃষ্টির আশঙ্কা, মহাষষ্ঠীর শুরুতেই তাল কাটল কলকাতার!

কলকাতা, ৭ অক্টোবর : বেশ কিছুদিন আগে থেকেই সতর্ক করেছিল আলিপুর আবহাওয়া দফতর। সতর্কবাণী ছিল, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পুজোর মধ্যেই বৃষ্টিপাত হতে পারে। আর সেইমতো এদিন সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। [কেন প্রতিবার ঘূর্ণিঝড়ের আলাদা নাম দেওয়া হয় জানেন কি? জেনে নিন]

পুজোর আগে শেষ সপ্তাহে যেভাবে গরমে হাঁসফাঁস অবস্থা ছিল তাতে অনেকেই আশঙ্কা করছিলেন পুজোর সময়ে হয়ত বৃষ্টির ভ্রুকূটি দেখা দিতে পারে। আর হয়েছেও তাই।

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, আরও বৃষ্টির আশঙ্কা পুজো জুড়ে

আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, দু-একদিন হালকার উপরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চললেও পুজোর শেষের দিনে এসে দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া ঘূর্ণবর্তের কারণেই এই বৃষ্টিপাত বলে জানা গিয়েছে।

আজ মহাষষ্ঠী। ফলে সকাল থেকেই কলকাতার বিভিন্ন মন্ডপে ভিড় জমতে শুরু করে। সকালে ও পরে ফের বেলার দিকে বৃষ্টি হওয়ায় উৎসবের সুরের যেন কিছুটা তা কেটেছে। তবে আগ্রহী জনতা এর মাঝেও বন্ধুবান্ধব, পরিবার, প্রিয়জনকে নিয়ে বেরিয়ে পড়েছেন দুর্গা দর্শনে।

মন্ডপে মন্ডপে ঘুরে দেবীর কাছে সকলে একটাই প্রার্থনা করছেন, বৃষ্টি যেন এবারের উৎসবের মেজাজটা মাটি না করে দেয়। মা দুগ্গা ভক্তদের কথা শুনবেন কিনা এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+