দশোপচারে পুজো! রীতি নেই প্রাণ প্রতিষ্ঠার, জেনে নিন এমনই এক দুর্গা পুজো সম্পর্কে
বেলুড় মঠ, জয়রামবাটি মঠে যেমন দুর্গা পুজো হয়, ঠিক তেমনই পুজো হয় বাগবাজারের মঠেও। তবে বাগবাজারের রীতি কিছুটা আলাদা। বাগবাজারে মা সারদার ঘরে ছবি বসিয়ে পুজোর ব্যবস্থা করা হয়।
বেলুড় মঠ, জয়রামবাটি মঠে যেমন দুর্গা পুজো হয়, ঠিক তেমনই পুজো হয় বাগবাজারের মঠেও। তবে বাগবাজারের রীতি কিছুটা আলাদা। বাগবাজারে মা সারদার ঘরে দুর্গার ছবি বসিয়ে পুজোর ব্যবস্থা করা হয়। এখানে ঘট প্রতিস্থাপন কিংবা প্রাণ প্রতিষ্ঠার কোনও রীতি নেই। প্রতিদিন এখানে প্রসাদ বিতরণের রীতিও রয়েছে।

বাগবাজার মঠের ইতিহাস
মা সারদার জন্য কলকাতায় স্থায়ী বাসস্থানের জন্য চিন্তা করেছিলেন স্বামী বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণের এক ভক্ত কেদারচন্দ্র দাস বাগবাজারের ৩ কাঠা ৪ ছটাক জমি সারদার নামে উৎসর্গ করেন। ১৯০৬ সালের ১৮ জুলাই যার রেজিস্ট্রি করা হয়। ১৯২০ সালে ২১ জুলাই মৃত্যুর আগে পর্যন্ত বিভিন্ন সময়ে এই বাড়িতেই থেকেছেন মা সারদা।

বিশেষ পুজো বাগবাজারের বাড়িতে
পুজোর চারদিন মায়ের থাকার ঘরে দুর্গার ছবি বসিয়ে পুজোর ব্যবস্থা করা হয়। এই পুজো করা হয় দশোপচারে। এখানে ঘট প্রতিস্থাপন কিংবা প্রাণ প্রতিষ্ঠার কোনও রীতি নেই। প্রতিদিন এখানে প্রসাদ বিতরণের রীতিও রয়েছে।

অষ্টমীতেও বিশেষ রীতি
বাগবাজার মঠে অষ্টমীর দিন দুর্গা ছাড়াও, সারদা ও রামকৃষ্ণের বিশেষ পুজো করা হয়। পুষ্পাঞ্জলিরও ব্যবস্থা আছে।

দুর্গাকে নিবেদন ফল মিষ্টি
এখানকার পুজোয় দুর্গাকে অন্নভোগ দেওয়া হয় না। দেওয়া হয় ফল-মিষ্টি। তবে প্রতিদিনই সেখানে মায়ের পুজো করা হয়। সেখানে অন্নভোগের ব্যবস্থা আছে।












Click it and Unblock the Notifications