উল্টোডাঙ্গায় অবরোধে অটোচালকেরা, পুজোর মধ্যে সমস্যায় পথচলতি মানুষ
পুজোর ভিড় নিয়ন্ত্রণে ষষ্ঠী থেকে বিকেল ৪ টে থেকে ভোর ৪ টে পর্যন্ত উলটোডাঙা থেকে বিধাননগরের একাধিক রুটে অটো পরিষেবা বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছিল প্রশাসন।
পুজোর ভিড় নিয়ন্ত্রণে ষষ্ঠী থেকে বিকেল ৪ টে থেকে ভোর ৪ টে পর্যন্ত উলটোডাঙা থেকে বিধাননগরের একাধিক রুটে অটো পরিষেবা বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছিল প্রশাসন। দশমী পর্যন্ত এই বিধিনিষেধ জারি করা হয় প্রশাসনের তরফে। বৃহস্পতিবার এরই প্রতিবাদে পথে নামলেন একশোরও বেশি অটোচালক।

পথ অবরোধে সামিল হয়ে তাঁদের দাবি, প্রশাসনের এই নির্দেশিকার ফলে তাঁদের রুজি রুটি মার খাবে। পুজোয় পরিবার-পরিজনদের নিয়ে না খেতে পেয়ে মরতে হবে। প্রায় ১ ঘণ্টা চলার পর শর্তসাপেক্ষে অবরোধ তোলেন চালকরা। জানিয়ে দেন, আধ ঘণ্টার মধ্যে নির্দেশিকা প্রত্যাহার করা না হলে ফের অবরোধে নামবেন তাঁরা।
এদিনের এই ঘণ্টাখানেকের পথ অবরোধের সমস্যায় নিত্যযাত্রীরা থেকে সাধারণ মানুষ। দীর্ঘক্ষন বাসের অপেক্ষায় দাঁড়াতে হয় তাদের। অন্যদিকে বেশিরভাগ রুটে বাস ঢুকে না তাই অটোই ভরসা। সেই সুযোগকে কাজে লাগায় অটো চালকরা।
উলটোডাঙার একাধিক রুটে অটো চালকদের বিরুদ্ধে জোর জুলুমের অভিযোগ ভুরিভুরি। বিধাননগরের বিভিন্ন রুটে মর্জি মতো ভাড়া হাঁকানো তো আছেই। ব্যস্ত সময়ে সেক্টর ফাইভের পেশাদারদের থেকে কার্যত তোলাবাজির অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। নির্দিষ্ট রুট ভেঙে অটো চালানোর অভিযোগও ভুরি ভুরি। যা নিয়ে এর আগেও অটো চালকদের সঙ্গে সংঘাত বেঁধেছে পুলিশের। তার সত্বেও নিরুপায় মানুষ।












Click it and Unblock the Notifications