মহাপ্রলয়ে ধ্বংসস্তূপে, মা আসুক শান্তিরূপে! স্যাঁকরাপাড়ায় ক্যাচলাইন
মেট্রোর কাজের জন্য বউবাজারে ঘরছাড়া বহু মানুষ। ফলে এলাকায় দুর্গাপুজো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সেই অনিশ্চয়তা কেটে গিয়েছে।
মেট্রোর কাজের জন্য বউবাজারে ঘরছাড়া বহু মানুষ। ফলে এলাকায় দুর্গাপুজো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সেই অনিশ্চয়তা কেটে গিয়েছে। স্যাঁকরাপাড়া যুবক সমিটির ফ্লেক্স জানান দিচ্ছে হাপ্রলয়ে ধ্বংসস্তূপে, মা আসুক শান্তিরূপে। যা বহু মানুষেরই চোখে পড়েছে।

এলাকায় বড় পুজোর রমরমা। কিন্তু ছোট পুজো হলেও সঙ্গে থাকতেন এলাকার বাসিন্দারা। এবার বাড়িতে ফাটল ধরা কিংবা ভেঙে পড়ার জন্য অনেক বাসিন্দাই নেই। তবু উদ্যোক্তারা জোড়ের সঙ্গে বলছেন, পুজোর আন্তরিকতা ও উদ্যোগে খামতি হবে না।
মেট্রোর কাজের জন্য পরিস্থিতি ভয়াবহ ওঠায় পুজোর জায়গারও পরিবর্তন করতে হচ্ছে। পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন, স্যাঁকরাপাড়া লেন এবং বিবি গাঙ্গুলি স্ট্রিটের সংযোগ স্থালে পুজোর অনুমতি চেয়ে আবেদন জানাতে চলেছেন তাঁরা। অনুমতি পাওয়ার ব্যাপারে আশাবাদী তাঁরা।
চাঁদা তোলার মতো পরিস্থিতি নেই এলাকায়। তাই কমিটির কর্তারা নিজেরাই খরচ দেওয়ার ব্যাপারে মনস্থির করে ফেলেছেন। পাশাপাশি সরকারের কাছে আবেদনে কিছু সাহায্য মিলবে বলেও আশা করছেন তাঁরা। ইতিমধ্যেই সেই আবেদনও জানানো হয়েছে। তবে পাশেরই বড় পুজো সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কমিটির অন্যতম কর্তা সজল ঘোষ স্যাঁকরাপাড়ার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।












Click it and Unblock the Notifications