ফুচকা খেলেই ফুকেটে! দুর্গাপুজোয় অভিনব প্রতিযোগিতায় বাজিমাতের সুযোগ
দুর্গাপুজোয় প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখার সঙ্গে জমিয়ে পেটপুজো চলতেই থাকে। আর ফুচকা দেখলে অনেকেই লোভ সামলাতে পারেন না।
এবারের দুর্গাপুজোয় ফুচকা খেলে আপনার কাছে বিদেশ ভ্রমণের সুযোগ চলে আসতে পারে। কারণ, পাপাকাট (Papakat) নামক একটি সংস্থা নিয়ে এলো দারুণ পুজো অফার।

শহরের উৎসবমুখর পরিবেশে এই সংস্থা তাদের আকর্ষণীয় ট্যাগলাইন "ফুচকা খাও, ফুকেট যাও" নামক অফারটি সামনে আনল। প্রতিযোগিতায় খাদ্যপ্রেমীদের কাছে তাঁদের প্রিয় ফুচকা উপভোগ করার এবং তাইল্যান্ডের ফুকেটের বিদেশি সমুদ্র সৈকতে অবিস্মরণীয় ছুটি কাটানোর সুযোগ মিলতে চলেছে।
এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণার সময় উপস্থিত ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক। তাঁকে এই প্রতিযোগিতার বাণিজ্যিক দূত হিসেবেও সামনে আনা হলো।
দর্শনা বলেন, "দুর্গাপুজোর মূল কথা হলো আনন্দ, খাবার- দাবার এবং সকলের মিলনমেলা। ফুচকার প্রতি আমাদের ভালোবাসা উদযাপনের পাশাপাশি প্রতিযোগিতার মাধ্যমে ফুকেটের সুন্দর দ্বীপে ভ্রমণের সুযোগ করে দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে তার সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। এটি রুচি এবং ভ্রমণের নিখুঁত সংমিশ্রণ!"
পাপাকাটের পরিচালক প্রতীক বান্থিয়া বলেন, "আমরা সব সময় দৈনন্দিন জীবনে মজা এবং উত্তেজনার স্ফুলিঙ্গ যোগ করতে বিশ্বাস করি। পুজো ফুচকা অফার - ফুচকা খাও, ফুকেট যাও- এর মাধ্যমে, আমরা ভ্রমণের রোমাঞ্চের সঙ্গে আনন্দ মিশিয়ে কলকাতার উৎসবের চেতনা উদযাপন করতে চাই। এই প্রচার কেবল পুরস্কারের জন্য নয়। এটি আমাদের গ্রাহকদের ধন্যবাদ জানানোর এবং পুজোর দিনগুলির বাইরেও মধুর স্মৃতি তৈরির একটি প্রয়াস। এটি সামাজিক উদ্যোগ যার লক্ষ্য পরিশ্রমী ফুচকাওয়ালাদের সমর্থন করা। তাঁদের স্টলগুলিকে স্পটলাইট করে, আমরা আশা করি তাঁদের ব্যবসা আরও এগিয়ে নিয়ে যেতে এবং উৎসবের মরশুমে তাঁদের আরও বেশি উপার্জন করতে সাহায্য করতে পারব।"
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম হলো অংশগ্রহণকারীদের কেবল প্রিয় ফুচকাওয়ালার সঙ্গে একটি মজাদার সেলফি তুলতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় পাপকাটের অফিসিয়াল পেজে ট্যাগ করতে হবে। প্রতিটি ট্যাগ করা সেলফি একটি এন্ট্রি হিসেবে গণ্য হবে, যা খাদ্যপ্রেমীদের ফুকেটে স্বপ্নের ছুটির দিন কাটানোর পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications