কলকাতা 'শ্রী' নিয়ে বড় ঘোষণা মেয়র ফিরহাদের, কীভাবে বিভিন্ন বিভাগে পুরস্কারের আবেদন করা যাবে?
কলকাতা 'শ্রী'র ঢাকে কাঠি, পুজো এবার জমজমাটি। এই চেনা স্লোগানের সঙ্গে সকলেই পরিচিত। প্রতিবারের মতো এবারও এই স্লোগান সামনে রেখেই কলকাতা 'শ্রী' পুরস্কারের ঘোষণা করল কলকাতা পৌর নিগম।
কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই পুরস্কারের আবেদন প্রক্রিয়া সূচনার আনুষ্ঠানিক ঘোষণা করলেন আজ। ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত প্রমুখ।

কলকাতা 'শ্রী' পুরস্কার যে বিভাগগুলিতে প্রদান করা হবে তা হলো সেরার সেরা, সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা শৈল্পিক উৎকর্ষ, সেরা বিষয়, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশ, সেরা সমাজ কল্যাণ পুজো, সেরা সম্ভাবনা, মেয়রস চয়েস ও দর্শকদের চোখে সেরা পুজো।
আজ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা পৌর সংস্থার কেন্দ্রীয় পৌরভবনে রবিবার ও ছুটির দিন ছাড়া বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করা যাবে। ফর্মটি ডাউনলোড করা যাবে www.kolkatashreekmc.in থেকে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৯ সেপ্টেম্বর। কলকাতা পৌরসংস্থার সমগ্র অঞ্চলের মধ্যে থাকা বাড়ি ও আবাসনের পুজো ছাড়া সকল পুজো কমিটিই আবেদন করতে পারবেন। কেএমসি, পুলিশ, দমকল, বিদ্যুৎ দফতরের সব নিয়ম মেনে পুজো করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার সময়েই কলকাতা 'শ্রী' পুজো প্রতিযোগিতার ব্যানার পুজো কমিটিগুলিকে দেওয়া হবে, যা ২১ সেপ্টেম্বর থেকে পুজোর শেষ অবধি মণ্ডপে রাখতে হবে। প্রতিটি পুজো কমিটির স্বাক্ষরকারী বা প্রতিনিধিকে প্রয়োজনীয় সিল-সহ আসতে বলা হয়েছে। বিচারকমণ্ডলী বা প্রতিনিধিরা ২২ সেপ্টেম্বর থেকেই যে কোনও মণ্ডপে যে কোনও সময় পরিদর্শনে যাবেন। পরিক্রমার সময় পরিদর্শনের প্রমাণপত্রে সই করতে হবে। এই প্রতিযোগিতার কোনও পুরস্কারমূল্য নেই। বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত। পুজো উদ্যোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য হিসেবে পাস বইয়ের প্রথম দুটি পাতা ও প্যান কার্ডের ফোটোকপিও জমা দেওয়ার কথা বলা হয়েছে।
দর্শকদের চোখে সেরা পুজো নির্ধারিত হবে http://www.kmcgov.in-এর অনলাইন ভোটের মাধ্যমে, যার সময়সীমা ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী থেকে ২ অক্টোবর দশমী রাত ১২টা পর্যন্ত। বিশদে জানতে হলে বেলা ১২টা থেকে বিকেল ৫টার মধ্যে ৮২৭৪৯৮৩৮১৪ নম্বরে ফোন করতেও বলা হয়েছে কলকাতা কর্পোরেশনের তরফে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications