কলকাতাতেই দেখা যাবে দিঘার জগন্নাথ ধাম! মহিলা পরিচালিত পুজোয় বড় চমক কোথায়?
মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পর্যটনে নয়া দিগন্ত উন্মোচিত করেছেন। দিঘায় জগন্নাথ ধামের মাধ্যমে। পর্যটকদের কাছে যা বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।
দিঘায় যাঁরা যাচ্ছেন তাঁরা কেউই মিস করছেন না জগন্নাথ-বলভদ্র-সুভদ্রা দর্শনের সুযোগ। শিল্প সুষমাতেও মুগ্ধ হচ্ছেন সকলে। দেশ-বিদেশে জগন্নাথদেবের ভক্তরাও ভিড় জমাচ্ছেন দিঘায়।

চলতি বছরই দিঘায় জগন্নাথদেবের মন্দির প্রতিষ্ঠা হয়েছে। সুসম্পন্ন হয়েছে রথযাত্রাও। জগন্নাথ ধামের প্রসাদ রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে জগন্নাথ ধাম গড়ে তুলেছেন তার প্রশংসা করতে বাধ্য হয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এবার দিঘার সেই জগন্নাথ ধামই ঠাঁই পেল পুজোর থিমে।
টালিগঞ্জ বিধানসভার মধ্যেই পড়ে নেতাজি নগরের ৯৮ নম্বর ওয়ার্ড। এটি রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাসের বিধানসভা এলাকা। দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধন, রথযাত্রা-সহ নানা কর্মসূচিতে সক্রিয় ভূমিকা নিয়েছেন অরূপ বিশ্বাস। এবার তাঁরই বিধানসভা এলাকার পুজোর থিম দিঘার জগন্নাথ ধাম।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুজো কমিটিগুলিকে দুর্গাপুজোর জন্য অনুদানের বন্দোবস্ত করেছেন। তাতে উৎসাহিত হয়ে রাজ্যজুড়েই বেড়েছে মহিলা পরিচালিত পুজোর সংখ্যা। তারই একটি নেতাজি নগর নাগরিক বৃন্দের দুর্গাপুজো। যে পুজোর এবার পঞ্চদশ বর্ষ।
আয়োজকদের কথায়, বাড়িতে সমস্যা, ছেলে-মেয়ের পড়াশোনা বা বাড়িতে বয়স্ক বাবা-মা থাকায় অনেকেই ইচ্ছে থাকলেও যেতে পারছেন না দিঘার জগন্নাথ ধামে। ফলে তাঁরা চলে আসতেই পারেন নেতাজি নগর নাগরিক বৃন্দের এই পুজো মণ্ডপে। সেখানেই দর্শন করা যাবে দিঘার পবিত্র জগন্নাথ ধাম। দিঘার মন্দিরের আদলেই এই মণ্ডপ নির্মিত হচ্ছে। ফলে কিছুটা ধারণা লাভ করতে পারবেন দর্শনার্থীরা। পুজোর পাশাপাশি নানা সামাজিক কার্যকলাপ ও সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হবে।












Click it and Unblock the Notifications