Durga Puja 2024: পুজোর সময় কলকাতায় বড় গণ্ডগোলের আশঙ্কা! পুলিশকে জানালেন উদ্বিগ্ন উদ্যোক্তারা
Durga Puja 2024: পুজোর সময় গণ্ডগোলের আশঙ্কা পুজো উদ্যোক্তাদের। এই বিষয়ে পুলিশকে আগাম ব্যবস্থা নেওয়ার দাবি সুরুচি সঙ্ঘের পুজো কর্তা স্বরূপ বিশ্বাসের। সামনেই বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গা পুজো। একেবারে শেষ পর্যায়ের পুজো প্রস্তুতি। আরজি করের (RG Kar Hospital Doctor Death) ঘটনায় উত্তাল বাংলা। বিচারের দাবিতে এখনও পথে নামছে নাগরিক সমাজ।
এই আবহেই পুজো (Durga Puja 2024)। কার্যত বড় চ্যালেঞ্জ পুলিশের কাছে। আর এই পরিস্থিতিতে কলকাতার সবক'টি পুজো কমিটির সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করলেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা। উপস্থিত ছিলেন একাধিক শীর্ষ পুলিশ আধিকারিকরা। আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামে এই বৈঠক হয়। দীর্ঘ বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। পুজোর আগে এবং অবশ্যই দিনগুলিতে নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি যাতে শান্তিপূর্ণ থাকে সে বিষয়ে আলোচনা হয়।

এমনকি কোন বিশৃঙ্খলা না ঘটে সে বিষয়েও পুজো উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করেন পুলিশ আধিকারিকরা। এমনকি এদিনের বৈঠকে গুরুত্বপূর্ণ একটি বিষয় উঠে আসে। বেশ কয়েকজন পুজো (Durga Puja 2024) উদ্যোক্তা পুজোর সময় গণ্ডগোলের আশঙ্কা নিয়ে পুলিশের কাছে উদ্বেগ প্রকাশ করে। জানা গিয়েছে, এই বিষয়ে উদ্যোক্তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। শুধু তাই নপুলিশ যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করবে বলেও জানিয়েছেন।
পরে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস জানান, নির্দিষ্ট সূত্রে খবর আসছে এবার পুজোতে দুষ্কৃতীরা ঝামেলা কিংবা গন্ডোগোল করতে পারে। সিপি সাহেবকে তথ্য দেওয়া হয়েছে। অন্যদিকে বৈঠক শেষে কলকাতা পুলিশ কমিশনার জানান, প্রত্যেক বছর পুজো যেরকম ভালো কাটে কলকাতায়, সেরকমই হবে। সমস্ত কিছু আমদের তরফে আয়োজন করা হচ্ছ বলে জানান মনোজ ভার্মা।
শুধু তাই নয়, সমস্ত রকম প্রস্তুতি কলকাতা পুলিশ ইতিমধ্যে নিয়েছে বলেও জানান। পুলিশ কমিশনারের কথায়, সমস্ত রকম অপ্রীতিকর ঘটনা রোখার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে। যা যা ইনপুট আমরা পেয়েছি পুজো উদ্যোক্তাদের কাছ থেকে সেগুলো আমরা পর্যালোচনা করছি। শান্তিপূর্ণ পুজো হবার আমরা আশা রাখছি।
অন্যদিকে পুজোর (Durga Puja 2024) দিনগুলিতে আরজি কর (RG Kar Hospital Doctor Death) ইস্যুতে বিক্ষোভ হওয়ার শঙ্কা আছে। সে প্রসঙ্গে কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা বলেন, ডিটেলস কিছু বলছি না, সমস্ত রকম চিন্তা ভাবনা আমরা করছি। আমরা প্রস্তুত রয়েছি।












Click it and Unblock the Notifications