Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শারদ সৃজনী শিরোমণি সম্মান জিতল কোন পুজো কমিটিগুলি? এমন পুরস্কার দেশে প্রথম, দাবি আয়োজকদের

Durga Puja 2024: দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। রাজ্য সরকার যেমন বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান করে থাকে তেমনই বিভিন্ন সংস্থার তরফে পুরস্কৃত করা হয় কলকাতা ও জেলার পুজো কমিটিগুলিকে।

থিম, প্রতিমা, মণ্ডপ, আলোকসজ্জা, স্বাস্থ্য ও সমাজ সচেতনতা-সহ নানা বিভাগে মেলে পুরস্কার। তারই মধ্যে ব্যতিক্রমী শারদ সৃজনী শিরোমণি সম্মান। পুজোর প্রচারের ধরণ, শৈলীকে স্বীকৃতি জানাতে অভিনব এই সম্মাননা প্রদান।

Durga Puja 2024

এ বছর শারদ সৃজনী শিরোমণি সম্মান জিতে নিল হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এটি ভারতের একমাত্র উৎসবভিত্তিক পুরস্কার, যা দুর্গা পূজা কমিটিগুলির প্রচার, ভাবনা ও শৈলীকে সম্মান জানায়। একটি বেসরকারি সংস্থার তরফে এক দশকেরও বেশি সময় ধরে পুজো কমিটিগুলির প্রচার কার্যক্রমকে সম্মান জানানো হচ্ছে।

এবার শারদ সৃজনী বিশেষ জুরি সম্মান পেল প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক দুর্গোৎসব কমিটি। শারদ সৃজনী রেখা (শিল্প) সম্মান পেল আহিরিটোলা যুবকবৃন্দ। শারদ সৃজনী বার্তা সম্মান পেল নলিন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসব। শারদ সৃজনী ভাবনা (কনসেপ্ট) সম্মান পেল শ্যামা পল্লী শ্যামা সংঘ। শারদ সৃজনী চিত্রলেখন (ক্যালিগ্রাফি) সম্মান পেল বেহালা ক্লাব সর্বজনীন দুর্গোৎসব। শারদ সৃজনী সমাজ বন্ধু (সামাজিক বার্তা) সম্মান পেল আদর্শপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি।

এই বছর ৩৫০টিরও বেশি পূজা কমিটির এন্ট্রি জমা পড়েছিল। প্রথম রাউন্ডে এই সংখ্যা ৮৫-তে নামিয়ে আনা হয়। তারপর ২৫-এ এবং শেষে সেরা সাতটি বেছে নেওয়া হয়। দশ সদস্যের বিচারকমণ্ডলীতে ছিলেন সুদীপ্ত কুণ্ডু, ভাস্কর রক্ষিত, কৌশিক শীল, সৌগত মুখার্জী, শুভেন্দু রায়, সুবর্ণা দত্ত মুখোপাধ্যায়, সোনালী মণ্ডল সামন্ত, মধুছন্দা সেন, সুমিতা কর্মকার ও অরিন্দম বসু।

এই সম্মাননা যে সংস্থা চালু করেছে সেই কৃষ্ণ চরিত ইকো হোমসের প্রতিষ্ঠাতা অমিতাভ সামন্ত বলেন,এটি একমাত্র পুরস্কার যেখানে আমরা দেখি না পূজা কমিটি লক্ষ টাকা বা হাজার টাকা খরচ করছে কিনা। আমরা শুধুমাত্র দেখি তারা কীভাবে পুজোর ভাবনা নিয়ে এগিয়ে চলেছে। উৎসবের জন্য চিন্তাভাবনা করেছে।

তিনি আরও জানান, আমরা দেখি পুজো কমিটিগুলির প্রচারের ব্যানার ও লিফলেটে কী লেখা হয়েছে যা পূজার ব্যাপারে মানুষকে আগ্রহী করতে সহায়ক হয়। বিভিন্ন আঙ্গিকের সঙ্গে দেখা হয় সামাজিক বার্তা দেওয়া হচ্ছে কিনা। পুজোর ভাবনা, চিন্তা বা ডিজাইন তৈরি করতে অনেক অর্থের প্রয়োজন হয় না, এটি মনের বিষয়। আমরা এই সৃজনশীল মস্তিষ্কগুলিকেই সম্মান জানিয়ে থাকি।

জানা গিয়েছে, শারদ শিরোমণি পুরস্কার হচ্ছে সেরা পুরস্কার। বিশেষ জুরি পুরস্কারটি এমন একটি বিভাগ যা অল্পের জন্য সেরা হতে পারেনি, কিন্তু তাদের চিন্তাভাবনা সমান গুরুত্বপূর্ণ। সংস্থার কর্ণধার সুবর্ণা দত্ত মুখোপাধ্যায়ের কথায়, পুজোর কাজে অবদান থাকে গ্রাফিক শিল্পী, কপিরাইটার, ডিজাইনারদের। কিন্তু তা অনেকে ভুলে যান। এই পুরস্কারের মাধ্যমে সেই সৃজনশীলতাকেই সম্মান জানানো হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+