Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Durga Puja 2023: দুর্গাপুজোয় অভিনব উদ্যোগ নিল স্ক্রিনজি, ক্যাবে চড়ে ঠাকুর দেখে বেজায় খুশি দুঃস্থ শিশুরা

Durga Puja 2023: দুর্গাপুজোয় কলকাতায় ঠাকুর দেখার ভিড় শুরু হয়ে গিয়েছে মহালয়ার আগে থেকেই। যা প্রতিদিনই বেড়ে চলেছে। কোন দিন কোন মণ্ডপ কাকে টেক্কা দিল তা নিয়ে চলছে হিসেবনিকেশ।

ইতিমধ্যেই রাজ্য সরকার ও বিভিন্ন সংস্থার তরফে শারদ সম্মান ঘোষিত হয়ে গিয়েছে। সেগুলির টানেই এখন প্রতিদিন মহানগরের রাস্তায় ঢল। কলকাতার মানুষজন তো আছেনই, জেলা থেকেই বহু দর্শনার্থী ভিড় জমাচ্ছেন।

Durga Puja 2023: দুর্গাপুজোয় অভিনব উদ্যোগ স্ক্রিনজি

তবে চতুর্থীতে এক অন্যরকম দিনের সাক্ষী থাকল ১৫জন দুঃস্থ শিশু। একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাদের দেখভাল করে থাকে। সেই সংস্থার সঙ্গে হাত মিলিয়েই অনাথ, দুঃস্থ শিশুদের মাতৃদর্শনের সুযোগ করে দিল স্ক্রিনজি। রীতিমতো উপহার কিনে দিয়ে নিজেদের ক্যাবে চড়িয়ে ওই শিশুদের নিয়ে যাওয়া হলো ঠাকুর দেখাতে।

এই কর্মসূচির নাম দেওয়া হয়েছিল ক্যাবে বসে দুর্গা দর্শন। শিশুদের মুখে যে খুশির ঝিলিক দেখা গেল তা সত্যিই অমূল্য। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, ত্রিধারা সম্মিলনী, সিংহী পার্ক, একডালিয়া এভারগ্রিন, হিন্দুস্তান পার্ক সর্বজনীন, সমাজসেবী সংঘ-সহ বেশ কিছু জনপ্রিয় পুজোমণ্ডপে নিয়ে যাওয়া হয়েছিল শিশুদের।

এই কর্মসূচিকে রূপায়িত করতে কয়েকটি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল স্ক্রিনজি। যাতে শিশুদের এই ঠাকুর দেখার অভিজ্ঞতা মসৃণভাবে চালানো যায়। দিনের শেষে যাতে স্মরণীয় নানা সুখস্মৃতি নিয়ে শিশুরা ফিরতে পারে, সেটাই ছিল মূল লক্ষ্য। সংস্থার কর্ণধার অর্ক গঙ্গোপাধ্যায় এই কর্মসূচির সফল বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমাদের সংস্থা বছরভর মানুষজনকে যে মানের পরিষেবা প্রদান করে তাতে খুশি সকলেই। আমরা সব সময়ই চাই সকলে যাতে স্মরণীয় অভিজ্ঞতার সাক্ষী থাকতে পারেন। সেই মিশন নিয়েই আমরা চলি, এই কর্মসূচিও তারই অঙ্গ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+