Durga Puja 2023: অপেক্ষার আর ১২০ দিন, রথযাত্রার সঙ্গেই দুর্গাপুজোর ঘণ্টা বেজে গেল বঙ্গে

রথ যাত্রা বাঙালিদের কাছে বড় উৎসব। কারণ এই রথযাত্রার দিন থেকে বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। আজ থেকে ঠিক ১২০ দিন পরে দুর্গাপুজো। কাউন্ট ডাউন শুরু হয়ে গেল আজ থেকেই।

রথের দিনে অনেক ক্লাবেই দুর্গাপুজোর খুঁটি পুজো হয়। আবার বনেদি বাড়িগুলিতে কাঠামো পুজো হয় এই রথের দিনেই। অর্থাৎ এই রথের দিনেই কাঠামো পুজো করে দুর্গা ঠাকুরের মূর্তি তৈরির কাজ শুরু হয়। সেকারণে বড় বেশি করে রথযাত্রা বাঙালির কাছের উৎসব।

Durga Puja

কলকাতার একাধিক নামী ক্লাব শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে শুরু করে শোভাবাজার রাজবাড়ি সর্বত্র দুর্গাপুজোর প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে গেল। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে খুঁটি পুজো হয়ে গেল দুর্গাপুজোর। উপস্থিত ছিলেন রাজ্যের দমকলমন্ত্রী। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ছাড়াও শহরের আরও অনেক বড় ক্লাবে হয়ে গেল খুঁটি পুজো।

এক কথায় দুর্গাপুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গেল। এরপরে শুধু অপেক্ষা। অক্টোবর মাসে এবার পড়েছে দুর্গাপুজো। তাও আবার মাসের মাঝামাঝি। কাজেই আর ৩ মাসের অপেক্ষা। রথযাত্রার উৎসবে বাঙালির মাতুনির নেপথ্যে দুর্গাপুজোর প্রস্তুতি শুরুও একটা বড় কারণ।

Durga Puja

খুঁটি পুজো বা দুর্গা ঠাকুরের কাঠামো পুজোর সঙ্গে সঙ্গে কুমোর টুলিতে ব্যস্ততা শুরু হয়ে যাবে। ধীরে ধীরে কাঠামোয় রূপ পেতে শুরু করবে দুর্গাপ্রতিমা। প্যান্ডেলে প্যান্ডেলে থিমের কাজ শুরু হয়ে যােব। এবারে কোন পুজো কাকে টেক্কা দেবে তার প্রস্তুতি শুরু হয়ে যাবে। ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে বাংলার দুর্গাপুজো। গতবার ইউনেস্কোর প্রতিনিধিদের নিয়ে এলে এলাহি আয়োজন করে প্রায় ১ মাস ধরে চলেছে দুর্গাপুজো।

Durga Puja

বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। এই দুর্গাপুজোকে কেন্দ্র করে একাধিক শিল্পীর শিল্পের ছায়া দেখতে পাওয়া যায় দুর্গা মণ্ডপে এমনকী ভিন রাজ্যের শিল্পীরাও তাঁদের শিল্প তুলে ধরেন এই দুর্গা মণ্ডপে। রাজ্যের অনেক শিল্পীও কাজ করার সুযোগ পান। অনেকের কর্মসংস্থান জড়িয়ে রয়েছে এই দুর্গাপুজোকে কেন্দ্র করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+