Durga Puja 2023: জার্মানি যাবেন উমা! চরম ব্যস্ততা এখন কুমোরটুলির কৌশিকের স্টুডিওতে
Durga Puja 2023: আজ রথযাত্রা। সকাল থেকেই উতসবের মেজাজে আপমর বাঙালি। তবে রথ আসা মানেই দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে যাওয়া। রথযাত্রার এই শুভদিনে ইতিমধ্যে খুঁটিপুজো সেরেছেন অনেক পুজো উদ্যোক্তারাই।
প্রথা মেনে রথের দিনে কাঠামো পুজো হয়েছে (Durga Puja 2023) শোভাবাজার রাজবাড়িতেও। এমনকি রথযাত্রা দিনেই কুমারটুলিতে শুরু হয়ে গেল দুর্গাপুজোর প্রস্তুতি। কাঠামোয় পড়ল ( Rath Yatra) মাটির প্রলেপ। কেউ কেউ আবার কাঠামো পুজো করে শুরু করলেন প্রতিমা তৈরির কাজ।

Durga Puja 2023: দুর্গাপুজোর বাকি আর চারমাস
হাতে যে আর সময় নেই! মাত্র চারটে (Durga Puja 2023) মাস। আর তা দেখতে দেখতে কেটেও যাবে। অন্য বছরের তুলনায় যদিও কিছুটা দেরিতেই এবার পুজো। আগামী ২০ অক্টোবর দুর্গাপুজোর মহাষষ্ঠী। মহালয়া পালিত হবে ১৪ অক্টোবর শনিবার। পুজো দেরি তো কি! ঠিক মণ্ডপে তো পৌঁছে দিতে হবে উমাকে। তাই আর দেরি না করে কাঠামোয় মাটি লেপে দুর্গা প্রতিমা গড়ার কাজ শুরু করে দিলেন কুমোরপাড়ার মৃৎশিল্পীরা।
তবে যে দুর্গাপ্রতিমাগুলি বিদেশে পাড়ি (Durga Puja 2023) দেবে সেগুলো গড়ার কাজ প্রায় শেষ। বলা যায় বিদেশে পাঠানোর আগে শেষমুহূর্তের টাচ আপ চলছে প্রতিমাগুলির। যেমন কুমারটুলির মৃৎশিল্প কৌশিক পালের তৈরি প্রতিমা এবছর পাড়ি দেবে জার্মানির উদ্দেশে। জুলাই মাসের প্রথম সপ্তাহেই জার্মানি পাড়ি দিতে পারে এই প্রতিমা।
Durga Puja 2023: প্রতিমা শিল্পী কৌশিক পাল জানাচ্ছেন
কৌশিক পাল জানিয়েছেন, জোরকদমে কাজ শুরু হয়েছে। অন্যবারের তুলনায় এবার বাজার একটু চাঙ্গা। ইতিমধ্যে জার্মানির উদ্দেশ্যে তাঁর প্রতিমা পাড়ি দিচ্ছে বলে জানিয়েছেন কৌশিক। আর সেই প্রতিমা তৈরির কাজ শেষের মুখে বলেও জানিয়েছেন তিনি।

করোনার কারণে দু'বছর ভাটা (Durga Puja 2023) পড়েছিল কুমোরপাড়ায়। তারপরে মৃৎশিল্পীদের সেই শোক সামলাতে লেগেছে অনেকটা সময়। তবে, এখন সম্পূর্ণভাবে আবার আগের মতোই জেগে উঠেছে কুমারটুলি। আজ রথযাত্রার পুন্যতিথিতে প্রতিমা তৈরির বেশ ভালোই বরাত পেয়েছেন কুমারটুলির মৃৎশিল্পীরা।
বেলা শেষ হলেই আসবে শরত্
সদ্য বর্ষা প্রবেশ (Durga Puja 2023) করেছে বঙ্গে। এই বাদল বেলা শেষ হলেই আসবে শরত্। তাই আর এক মুহূর্তও সময় নষ্ট করতে চাইছেন না মৃৎশিল্পীরা। জয় মা দুর্গা বলে প্রতিমা তৈরি কাজে লেগে পড়েছেন তাঁরা। কুমোরপাড়ায় এখন অত্যন্ত তৎপরতায় সঙ্গেই চলছে দুর্গা প্রতিমা গড়ার কাজ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications