Durga Puja 2023: মহাষষ্ঠীতে দেবীর আবাহনের প্রস্তুতি শুরু, বেলুড় মঠে চলছে কল্পারম্ভ, সন্ধ্যেয় মায়ের বোধন
কলকাতায় একদিকে যেমন ঠাকুর দেখার ভিড় ঠিক সেরকমই কলকাতার কাছেই বেলুড়মঠে প্রতিবারের মকতো এবারও মায়ের আরাধনার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রতিবছর শয়ে শয়ে ভক্ত ভিঁড় করেন বেলুড় মঠের পুজো দেখতে। আজ মহাষষ্ঠী। সকাল থেকেই নিষ্ঠা ভরে পুজোর আয়োজন শুরু করে দিয়েছেন মঠেন সন্ন্যাসীরা।
রীতি মেনেই নিয়ম নিষ্ঠা সহকারে বেলুড় মঠে আজ শুক্রবার ভোর সাড়ে ৬টায় মহাষষ্ঠীর কল্পারম্ভ অনুষ্ঠিত হচ্ছে। শ্রীশ্রীদেবীর কল্পারম্ভে অংশ নিয়েছেন মঠের সন্ন্যাসী, ব্রম্ভচারীরা। এরপর আজ সন্ধ্যায় হবে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস।

এদিন মহাষষ্ঠীর ভোরে সন্ন্যাসী এবং ব্রহ্মচারী মহারাজরা শ্রীশ্রীমায়ের ঘাটে স্নান করে পবিত্র গঙ্গার জলপূর্ণ মঙ্গলঘট নিয়ে প্রথমে মায়ের মন্দিরে গিয়ে মাকে প্রণাম করেন। এরপর সম্মিলিতভাবে ঢাক বাজিয়ে মাথায় করে বহন করে এনে চণ্ডীমণ্ডপে রেখে রীতি মেনেই তা পূজা করেন।
সন্ধ্যায় সেই ঘট মায়ের মৃন্ময়ী মূর্তির সামনে স্থাপন করে শুরু হবে মায়ের বোধন আমন্ত্রণ এবং অধিবাস। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এবারেও দেবীর আরাধনা হচ্ছে। করোনার কারণে ২ বছর দুর্গাপুজোয় সাধারণ ভক্তদের প্রবেশ নিষেধ ছিল বেলুড়মঠে। এবার আবার পুরনো ছন্দে ফিরেছে সব কিছু। পুজোর কটা দিন হাজারো ভক্তের ভিড় হয় বেলুর মঠে। থাকে ভোগের আয়োজনও।












Click it and Unblock the Notifications