করোনাকালে নিউ নর্মালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাড়ার পুজোয় এবছর ফেসবুকে অঞ্জলির পরিকল্পনা
করোনাকালে নিউ নর্মালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাড়ার পুজোয় এবছর ফেসবুকে অঞ্জলির পরিকল্পনা
এবারের পুজো নিউ নর্মালে। করোনাকালে পুজো ঘিরে সর্বত্র সতর্কতা জারি। পুজোর চারদিন তাই খুব একটা বেড়িয়ে উঠতে না পারলেও পাড়ার ক্লাবে থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। খেলার জীবনের সময় পাড়ার পুজোয় না থাকলেও এখন নিয়ম করে পুজোর চারদিন বাড়ির দেওয়াল লাগোয়া বড়িশা প্লেয়ার্স কর্ণার মণ্ডপে আড্ডায়-গানে-ঢাকের তালে সময় কাটান মহারাজ। নিজের পাড়ার এই পুজো ঘিরে গঙ্গোপাধ্যায় পরিবারের বিশেষ আবেগ রয়েছে। এবার নিউ নর্ম্যালে সৌরভের পাড়ার পুজোয় কী কী পরিকল্পনা রয়েছে, একনজরে জেনে নেওয়া যাক।

সৌরভের পাড়ার ক্লাবের পুজো এবার কত তম বর্ষে পা দিল
ভারতের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের পুজো এবছর ৮৭ তম বর্ষে পা দিল। বেহালার বীরেন রায় রোডের এই পুজো শুরুটা গঙ্গোপাধ্যায় পরিবারের হাত ধরেই।

অষ্টমীর সন্ধীপুজো থেকে ভাসানের নাচে, ঢাকের তালে মেতে ওঠেন সৌরভ
পাড়ার ক্লাবের পুজোয় অষ্টমীর সন্ধীপুজো থেকে নবমীর ভোগ বিতরণ, দশমীর ধুনুচি নাচ থেকে ঢাকের তালে বিসর্জনে কোমড় দুলিয়ে মেতে ওঠেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন অধিনায়ক বা দেশের ক্রিকেট বোর্ডের সভাপতি নয়, পাড়ায় সৌরভ পুজোর কয়েকটা দিন তখন সবার কাছে ঘরের ছেলে ওঠে ওঠেন।

নিউ নর্মালে এবছর সৌরভের পাডা়র পুজো কীভাবে হচ্ছে
বড়িশা প্লেয়ার্স কর্ণারের পুজোর উদ্যোক্তরা জানিয়েছেন, এবছর নিউ নর্মালে একেবারে নতুন পদ্ধতিতে পুজো করা হবে। পুজোয় এবার ফেসবুক লাইভে অঞ্জলির ব্যবস্থা করা হচ্ছে। পুজোয় ঘরে বসেই অঞ্জলি দিয়ে বাড়ির ঠাকুরকেই ফুল নিবেদন করার পরিকল্পনা। এছাড়া প্রতিদিন ভার্চুয়াল আড্ডার বিভিন্ন বন্দোবস্ত করা হচ্ছে।

পাড়ায় বাজবে সৌরভের বক্তব্য
এছাড়া পুজোর দিনগুলোয় গানের বদলে ক্লাবের পক্ষ থেকে এবার মহারাজের বক্তব্য, সৌরভ ঘরণী ডোনার নাচের দৃশ্য জায়েন্ট স্ক্রিনে দেখানোর পরিকল্পনাও রাখা হয়েছে। সেই সঙ্গে পাড়ার ছোট থেকে বড়োদের আবৃত্তিও বাজানো হবে।
ছবি সৌজন্যে সৌরভের ইনস্টাগ্রাম পোস্ট
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications