সপ্তমীতে জমজমাট নবপত্রিকা স্নান, দেখুন দাঁ-বাড়ির পুজোর ছবি

আজ মহাসপ্তমী। সপ্তমীর সকালে ঘাটে ঘাটে কলাবউ স্নান। সকালে নিমতলা ঘাটে হয়ে গেল দাঁ-বাড়ির পুজোর নবপত্রিকা স্নান। উত্তর কলকাতার জনপ্রিয় পুজো গুলির মধ্যে দাঁ-বাড়ির পুজো অন্যতম জনপ্রিয়।

আজ মহাসপ্তমী। সপ্তমীর সকালে ঘাটে ঘাটে কলাবউ স্নান। সকালে প্রসন্নকুমার ঘাটে হয়ে গেল দাঁ-বাড়ির পুজোর নবপত্রিকা স্নান। উত্তর কলকাতার জনপ্রিয় বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে দাঁ-বাড়ির পুজো অন্যতম। সকাল থেকে নবপত্রিকা স্নান ও অন্যান্য উপাচারের মধ্যে দিয়ে মহাসপ্তমী পুজো শুরু হয়ে গিয়েছে।

মৃন্ময়ী থেকে চিন্ময়ী উমা

মৃন্ময়ী থেকে চিন্ময়ী উমা

আজ থেকে শুরু প্রাণের উৎসব। এদিন সকালে দাঁ- বাড়ির পুরুষ সদস্যরা কলাবউয়ের মাথায় ছাতা ধরে গঙ্গার ঘাটে নিয়ে যান। সেখানে কলাবউকে স্নান করানোর পর বাড়ি নিয়ে আসা হয়। সেখানে বা়ড়ির মহিলা সদস্যরা নবপত্রিকাকে বরণ করে নেন। গঙ্গার ঘাটে কলাবউ স্নানের পর বাড়িতে এসে এরপর মহাস্নানের মধ্যে দিয়ে এবাড়িতে নবপত্রিকার স্থাপন করা হয়। দাঁ-বাড়ির বনেদি পুজোয় এটাই নিয়ম। এরপর দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়। শুরু হয়েছে সপ্তমীর উপাচার

এ বছর দাঁ বাড়ির পুজো পা দিল ১৮০ তম বছরে

এ বছর দাঁ বাড়ির পুজো পা দিল ১৮০ তম বছরে

পুজো শুরু হয় ১৮৪০ সালে।দাঁ-বাড়ির পূর্বপুরুষ বর্ধমানের গকুল চন্দ্র দাঁ। নিসন্তান গকুল দাঁ ১৮৪০ সালে কলকাতায় চলে আসেন। কলকাতায় এসে হলধর দত্তের ছোট ছেলে শিবকৃষ্ণ দত্তকে চার বছর বয়সে দত্তক দেন। সেই বছর থেকেই উত্তর কলকাতায় দাঁ-বাড়িতে পুজোর প্রবর্তন। পরিবারের প্রবীন সদস্য অসীম দাঁ বলেন, 'শোনা যায়, শিবকৃষ্ণ দাঁ নিজেকে সুন্দর দেখাতে, সর্বক্ষণ সোনার গহনা পরে থাকতে ভালোবাসতেন। সেখানে থেকে একদিন দুর্গা মাকে সোনার গহনা পরানোর ইচ্ছে জাগে। ইচ্ছা মতো তিনি প্যারিস ও জার্মানি থেকে গহনার সরঞ্জাম নিয়ে এসে দেবীকে পরানো শুরু করেছিলেন। সেই থেকেই প্রচলন, মর্ত্যে দুর্গা প্রথম এই বাড়িতেই গহনা পরতে আসেন।' সেই সময়েই গহনারই বেশ কিছু এখনও রয়েছে, যা চালচিত্রে ব্যবহার করা হয়। তার সঙ্গে বর্তমান সময়ের নকশার গহনা দিয়ে এখন প্রতিমার সাজসজ্জা করা হয়। এই বাড়ির দেবী সাজসজ্জার অনেকটা অংশ জুড়ে সোনা-রুপোর কাজ রয়েছে। দেবীর পোশাকে রয়েছে সাবেকিয়ানার ছাপ।

দেবীকে এখানে কন্যারূপে অর্থাৎ বাড়ির মেয়ে হিসেবে দেখা হয়

দেবীকে এখানে কন্যারূপে অর্থাৎ বাড়ির মেয়ে হিসেবে দেখা হয়

এ পরিবারে উমাকে বাড়ির মেয়ে হিসেবে পুজো করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+