পঞ্চমীতেই ৩৪ বছরের রেকর্ড ভাঙল কলকাতা মেট্রো

পঞ্চমীতেই রেকর্ড ভাঙল কলকাতা মেট্রোর। ৩৫ বছরে রেকর্ড যাত্রী ছিল বৃহস্পতিবার পঞ্চমীর দিন।

পঞ্চমীতেই রেকর্ড ভাঙল কলকাতা মেট্রোর। ৩৫ বছরে রেকর্ড যাত্রী ছিল বৃহস্পতিবার পঞ্চমীর দিন। যাত্রী সংখ্যা ছিল ৯.২৮ লক্ষ। জানা গিয়েছে এযাবৎকাল ষষ্ঠীর দিন সবচেয়ে বেশি যাত্রী সমাগম হতো কলকাতা মেট্রোয়। কিন্তু এবছর তার অন্যথা হল।

পঞ্চমীতেই ৩৪ বছরের রেকর্ড ভাঙল কলকাতা মেট্রো

মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রথম চলা শুরু করার পর থেকে ৩৫ বছরের মধ্যে এটাই যাত্রী সমাগমের রেকর্ড। গত বছর রেকর্ড যাত্রী ছিল ৯.১১ লক্ষ। তার আগের বছর হয়েছিল ৮.৭৮ লক্ষ যাত্রীসমাগম। কিন্তু বিগত কয়েক দিনের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লো মেট্রো।

রেল সূত্রে জানা গিয়েছে, একদিকে টালা ব্রিজ বন্ধের জেরে নোয়াপাড়া, দমদম এবং বেলগাছিয়া স্টেশনে ভিড় দ্বিগুণ হয়েছে। অতিরিক্ত কাউন্টার খুলে ও হিমসিম খাচ্ছেন কর্মীরা। অন্যদিকে মাঝের হাট ব্রিজ সহ শহরের অন্যান্য রাস্তায় যানজটের কারণে মেত্রকেই সহজ পথ হিসেবে বেছে নিয়েছেন যাত্রীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+