এবারে চমক থাকছে ৬৪ পল্লির পুজোয়! খুঁটি পুজো দিয়ে সূচনা শারদোৎসবের
৭১ তম বর্ষে পা দিল ৬৪ পল্লির পুজো। খুঁটি পুজোর মধ্য দিয়ে শারদ উৎসবের শুভ সূচনা হয়ে গেল দক্ষিণ কলকাতার ৬৪ পল্লী দুর্গোৎসব পুজো কমিটির।
৭১ তম বর্ষে পা দিল ৬৪ পল্লির পুজো। খুঁটি পুজোর মধ্য দিয়ে শারদ উৎসবের শুভ সূচনা হয়ে গেল দক্ষিণ কলকাতার ৬৪ পল্লী দুর্গোৎসব পুজো কমিটির। রবিবাসরীয় সকালে এই খুঁটিপুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মেয়র পরিষদ দেবাশিস কুমার সহ বিশিষ্ট ব্যক্তিরা।

৬৪ পল্লি দুর্গাপুজোর অন্যতম পৃষ্ঠপোষক কুমার সাহা। এ বছর পুজোর থাকছে বিশেষ ভাবনা, একাত্তরে উত্তরণের পথে। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, দুর্গা পুজো মানেই দক্ষিণ কলকাতা। তাঁর মতে আদতে খুঁটি পুজো নয়, প্রাক শুভারম্ভ হল ভূমি পুজো দিয়ে।
৭১ তম বর্ষে পা দিয়ে পুজো উদ্যোক্তারা এবার আরও বেশি আশাবাদী। পুজোর বিষয় ভাবনা দর্শকদের আকর্ষণ করবে বলেই বিশ্বাস তাদের। খুঁটি পুজো দিয়েই শারদোৎসবের শুরু হয়ে গেল। ফলে এলাকার বাসিন্দারা দিনটি উৎসবের মেজাজে পালন করেন।












Click it and Unblock the Notifications