বাঙালির নস্টালজিয়াকে হাতিয়ার করে ৮০-তে পা দিচ্ছে উত্তর কলকাতার আহিরীটোলা সর্বজনীন
আকাশ জুড়ে ইতিমধ্যেই ঘুরে বেড়াতে শুরু করেছে পেঁজা তুলোর মেঘ।
আকাশ জুড়ে ইতিমধ্যেই ঘুরে বেড়াতে শুরু করেছে পেঁজা তুলোর মেঘ। বাতাসে কেমন পুজো পুজো গন্ধ ভেসে বেড়াচ্ছে। আর সেই গন্ধে জড়িয়ে রয়েছে বাঙালির সবচেয়ে দামী নস্টালজিয়া। আর এই নস্টালজিয়াকে ব্যবহার করেই ৮০ বছরে পা দিতে চলেছে উত্তর কলকাতার আহিরীটোলা সর্বজনীন। এবারের আহিরীটোলার ট্যাগলাইন - 'অজান্তে হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায়'।

উত্তর কলকাতার পুজো দেখা শুরু হয় আহিরীটোলা সর্বজনীন এর প্রতিমা দর্শনের মধ্য দিয়ে। এবারও সেই প্রতিযোগিতাকে ধরে রেখে পুজো প্রস্তুতি শুরু করে দিয়েছে আহিরীটোলা সর্বজনীন। গত বছর তাদের পুজোর থিম ছিল 'স্থানীয় রাজবাড়ী'। কিন্তু এবার ৮০ বছরে পা দিয়ে নতুন চমক দিতে চলেছে আহিরিটোলা সর্বজনীন। এবারে তাদের থিম গুজরাতের 'রানি কি ভাব'।
মন্ডপ শয্যায় তুলে ধরা হচ্ছে গুজরাতের এগারোশো শতকের বাউলী প্রথাকে। তিন ভাগে বিভক্ত মন্ডপের উচ্চতা থাকছে 40 ফুটের। থাকছে উঠানও। গোটা মণ্ডপটি সাজছে প্লাস্টার অফ প্যারিস এর কাজে। পুজোর ভাবনা সাজিয়েছেন শিল্পী তন্ময় চক্রবর্তী।
এবারের প্রতিমার চমক দিতে করা হচ্ছে পাথরের মাতৃ প্রতিমা। উড়িষ্যা থেকে আর্ট কলেজের ছাত্র-ছাত্রীরা তৈরি করবেন এই দেবী মায়ের মূর্তি।
টলিউডের পেশাদার শিল্প নির্দেশক তন্ময় পুজোর কাজ শুরু করেছেন বছর পাঁচেক আগে। এই বছর কলকাতার তিন খানি নামী পুজোর ভাবনার মূল কারিগর তিনিই।












Click it and Unblock the Notifications