পুজো শেষে ঠাকুর দেখা! রেড রোডের গ্র্যান্ড শোয়ে রূপকথায় বাংলার দুর্গা কার্নিভাল
এতদিন লাইন দিয়ে মানুষ ঠাকুর দেখতেন। রাজ্যবাসীর কাছে নতুন স্বাদ নিয়ে এলেন মুখ্যমন্ত্রী। সুশৃঙ্খল শোভাযাত্রার মাধ্যমে ঠাকুরই লাইন দিয়ে এলেন দর্শকদের সামনে।
উৎসবের পরেও আরও এক উৎসব। চোখ ধাঁধানো সজ্জায় মোহময়ী রেড রোড সাক্ষী থাকল অনির্বচনীয় আরও এক মহা-উৎসবের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় বাংলার দুর্গা কার্নিভাল এবার পৌঁছে গেল বিশ্বের দরবারেও। নতুন কীর্তির স্বাক্ষর রাখল বাংলার এই গ্র্যান্ড শো। এবার আরও বড় আকারে উপস্থাপিত হল ভারত সেরা দুর্গা কার্নিভাল।

রিও কার্নিভালকে টেক্কা দিয়ে বাংলার দুর্গা কার্নিভালকে বিশ্বের দরবারে সেরার আসন দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে প্রথম ধাপে তিনি সফল। এবার রেড রোডে ফিফা প্রতিনিধি থেকে শুরু করে বিশ্বের প্রথমসারির ফুটবল দলের খেলোয়াড় ও প্রতিনিধিদের হাজির করলেন এই দুর্গা কার্নিভালে। অতিথির আসন অলঙ্কৃত করে তাঁর চাক্ষুষ করলেন বাংলার অনিন্দ্য সুন্দর সংস্কৃতি।
শুধু বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সামনে গ্র্যান্ড শো উপস্থাপিত করেই ক্ষান্ত থাকলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার এই দুর্গাপুজোকে ফিফার ওয়াবসাইটে পর্যন্ত তুলে দিতে পেরেছেন মুখ্যমন্ত্রী। বাংলার বুকে অভিজাত এই নিরঞ্জন শোভাযাত্রা চিরস্মরণীয় হয়ে থাকল। এবার ভারতে আয়োজিত হচ্ছে অনুর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ। তা চূড়ান্তভাবেই কাজে লাগালেন মমতা।
গতবারই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এবার আরও বড় আকারে হবে দুর্গা কার্নিভাল। সেইমতোই গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ পুজোর শোভাযাত্রা হয় রেড রোডে। গ্র্যান্ড শোয়ে অংশ নেয় ৬৮টি পুজো। বিশ্বের দরবারে বাংলার ব্র্যান্ডিংয়ের ভাবনা নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছিল ২০১৬-য়। উত্তরোত্তর তার কলেবর বৃদ্ধি ঘটবে, তা বলাই বাহুল্য। এবার তাই নব কলবরে আয়োজন হয়েছিল দুর্গা গ্র্যান্ড কার্নিভাল।
এতদিন লাইন দিয়ে মানুষ ঠাকুর দেখতেন। গতবার থেকেই তার উল্টোটা ঘটছে বাংলার দুর্গাপুজোয়। রাজ্যবাসীর কাছে নতুন স্বাদ নিয়ে এলেন মুখ্যমন্ত্রী। সুশৃঙ্খল শোভাযাত্রার মাধ্যমে ঠাকুরই লাইন দিয়ে এলেন দর্শকদের সামনে। কলকাতার বড় মণ্ডপগুলিতে যাঁদের ঠাকুর দেখা হয়নি, এই গ্র্যান্ড শোয়ে তাঁদের আক্ষেপ দূর হল। 'পুজো শেষে ঠাকুর দেখা'র মাধ্যমে রচিত হল নয়া রূপকথা।
গতবার ৩৯টি পুজোকে নিয়ে শোভাযাত্রার ব্যবস্থা হয়েছিল। এবার রাজ্য সরকার শোভাযাত্রার ব্যবস্থা করল ৬৮টি পুজো নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাস, এই গ্র্যান্ড শো বিশ্ব-বাংলার ব্র্যান্ডিংয়ে প্রভূত সহায়তা করবে। বাংলায় পর্যটনের দুয়ার খুলে যাবে। আরও বহু বিদেশি পর্যটক আসবেন। বাংলার শারদোৎসব যে বিশ্বের অন্য দেশের তুলনায় পিছিয়ে নেই, তা বিশ্বের দরবারে তুলে করার পরিকল্পনা নেন মমতা। তাঁর এই পরিকল্পনায় বাংলা পেল আরও এক অনন্য উৎসবের স্বাদ।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications