দমদমে স্ত্রীকে কুপিয়ে খুনে গ্রেফতার মাছ ব্যবসায়ী স্বামী

শ্বশুরবাড়িতে স্ত্রীকে কাটারি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করা হয়েছে দমদমের মধুগড়ে।

শ্বশুরবাড়িতে স্ত্রীকে কাটারি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করা হয়েছে দমদমের মধুগড়ে। তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে স্ত্রীর সম্পর্ক রয়েছে সন্দেহেই পেশায় মাছ ব্যবসায়ী মৃত্যুঞ্জয় সেন এমন কাজ করেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

দমদমে স্ত্রীকে কুপিয়ে খুনে গ্রেফতার মাছ ব্যবসায়ী স্বামী

প্রতিবেশীরা জানিয়েছেন, অবৈধ সম্পর্ক রয়েছে সন্দেহে স্ত্রী রুমা সেনের সঙ্গে প্রায়ই অশান্তি করত মৃত্যুঞ্জয়। অভিযোগ, মাঝেমধ্যে স্ত্রীকে মারধরও করত মৃত্যুঞ্জয়। সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে রুমা মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে আসেন বলে তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে। কিন্তু মৃত্যুঞ্জয় সেখানে গিয়েই স্ত্রীকে বাড়ির বাইরে বের করে এনে কাটারি দিয়ে কোপায় বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলেই রুমার মৃত্যু হয়।

মৃত মহিলার পরিবারের তরফে দায়ের করা অভিযোগে ভিত্তিতে মৃত্যুঞ্জয় সেনকে গ্রেফতার করে দমদম থানার পুলিশ। অভিযুক্ত নিজের অপরাধ কবুল করেছে বলেই পুলিশ সূত্রে খবর। রুমা সেনের মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+