বাবা না থাকাটাই অনেক ভাল! জামাই শোভনের সমালোচনায় আর যা বললেন শ্বশুর

এর থেকে বাবা না থাকাটাই অনেক ভাল বলেও মন্তব্য করেছেন। ভিসার জন্য সই দিতে শোভন চট্টোপাধ্যায়ের অসুবিধা কোথায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন দুলাল দাস।

মেয়ে রত্নার কাছে বিষয়টি শুনেছেন। জার্মানির ভিসা উস্যুতে এমনটাই মন্তব্য করলেন শোভন চট্টোপাধ্যায়ের শ্বশুর তথা মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাস। এর থেকে বাবা না থাকাটাই অনেক ভাল বলেও মন্তব্য করেছেন তিনি। ভিসার জন্য সই দিতে শোভন চট্টোপাধ্যায়ের অসুবিধা কোথায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন দুলাল দাস।

বাবা না থাকাটাই অনেক ভাল! জামাই শোভনের সমালোচনায় আর যা বললেন শ্বশুর

যে জীবন লিড করছেন মেয়র, তা জীবন নয়, মরণ। শুভ বুদ্ধির উদয় হোক। সঠিক পথে ফিরে আসুন। মন্তব্য করলেন শোভন চট্টোপাধ্যায়ের শ্বশুর দুলাল দাস। কলকাতার মেয়র ছাড়াও রাজ্যে,র তিনটি দফতরের মন্ত্রীর এহেন আচরণের সমালোচনা করে তিনি বলেন, এই বাবার চিত্র যখন ভারতবাসী তথা বিশ্বের কাছে যাবে, তখন তারা কী বলবেন।

দুলাল দাস বলেছেন, নাতনি রুহির জার্মানি যাওয়া নিয়ে ভিসার প্রসঙ্গে মেয়ে রত্নার সঙ্গে তাঁর কথা হয়েছে। জার্মান কনস্যুলেটের তরফ থেকে বাবা-মা দুজনের সই চাওয়া হয়েছে। কিন্তু দুলাল দাসের দাবি, জামাই শোভন জানিয়ে দিয়েছেন সই তিনি দেবেন না। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থও হয়েছিলেন রত্না চট্টোপাধ্যায়। কিন্তু জার্মান কনস্যুলেটের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে দুজনেরই সই লাগবে। রত্না মেয়েকে নিয়ে জার্মানিতে যাবে, এটা ঠিক থাকলেও, নানা লোকের মাধ্যমে আবেদন করেও এখনও বিষয়টি আটকে আছে।

বৃহস্পতিবার রাতের ঘটনা নিয়েও মেয়ের সঙ্গে কথা হয়েছে দুলাল দাসের। গোলপার্কে শোভন চট্টোপাধ্যায়ের আবাসনে যাওয়ার আগে, বাবা দুলাল দাসের সঙ্গে কথা বলেছিলেন রত্না চট্টোপাধ্যায়। বলে গিয়েছিলেন সই না দিলে তিনি সেখানেই বসে থাকবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+