আপাতত দুর্বল মৌসুমী বায়ু! অস্বস্তিকর গরম চলবে, জেনে নিন বিস্তারিত

দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু দুর্বল। ফলে আগামী ৬-৭ দিন আবহাওয়া একইরকম থাকবে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু দুর্বল। ফলে আগামী ৬-৭ দিন আবহাওয়া একইরকম থাকবে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আকাশ আংশিক মেঘলা থাকলেও, কোনও কোনও জায়গায় স্থানীয় ভিত্তিতে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।

আপাতত দুর্বল মৌসুমী বায়ু! অস্বস্তিকর গরম চলবে, জেনে নিন বিস্তারিত

উত্তর-পূর্ব বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে দক্ষিণ ওড়িশা ও সংলগ্ন বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির ফলে পূর্ব দিকের জেলাগুলিতে তাপমাত্রা শনিবারের থেকে কিছুটা কমে যায়। যদিও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে।

সোমবার থেকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা একই থাকবে। পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হলেও, সোমবার থেকে তা কমবে বলে জানানো হয়েছে। পূর্ব দিকের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু দুর্বল। সরকারিভাবে তার আগমনের পর দিনদুয়েকের মধ্যেই নিখোঁজ। আবার সেই তাপপ্রবাহ। কোনও কোনও সময় মেঘলা আকাশ। সঙ্গে ভ্যাপসা গরম। আর্দ্রতাজনিত অস্বস্তি সূচক অনেকটাই বেশি থাকায় সমসময়েই ঘর্মাক্ত পরিস্থিতি।

সোমবার থেকে আগামি ৬-৭ দিনের জন্য পরিস্থিতি একই থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

তবে নিরাশ করছে না উত্তরবঙ্গ। সিকিম-সহ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+