দক্ষিণবঙ্গে আপাতত দুর্বল মৌসুমী বায়ু! অস্বস্তিকর গরম কত দিন, জেনে নিন

মৌসুমী বায়ু দুর্বল হওয়ার কারণে দক্ষিণবঙ্গে মাঝারি তাপপ্রবাহ বজায় থাকবে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

মৌসুমী বায়ু দুর্বল হওয়ার কারণে দক্ষিণবঙ্গে মাঝারি তাপপ্রবাহ বজায় থাকবে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। বায়ুমণ্ডলের নিচের দিকে, পশ্চিম এবং উত্তর পশ্চিম বায়ু প্রবাহের জন্যও এমন পরিস্থিতি বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গে আপাতত দুর্বল মৌসুমী বায়ু! অস্বস্তিকর গরম কত দিন, জেনে নিন

পশ্চিমবঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু দুর্বল। সরকারিভাবে তার আগমনের পর দিনদুয়েকের মধ্যেই নিখোঁজ। আবার সেই তাপপ্রবাহ। কোনও কোনও সময় মেঘলা আকাশ। সঙ্গে ভ্যাপসা গরম। আর্দ্রতাজনিত অস্বস্তি সূচক অনেকটাই বেশি থাকায় সমসময়েই ঘর্মাক্ত পরিস্থিতি।

দিন কয়েক ধরে প্রায় দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি অমিল। শুক্রবার থেকে ৪৮ ঘণ্টার জন্য মাঝারি তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে।

তবে নিরাশ করছে না উত্তরবঙ্গ। সিকিম-সহ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টির পর আবারও দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার রাতে এই সব জায়গায় কোথাও কোথাও ঝড়বৃষ্টিও হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+