রথযাত্রার বিকল্প হিসেবে একাধিক ভাবনা! পরিবর্তিত সূচিতে আসবেন মোদী-অমিত শাহও

রাজ্যে বিজেপির রথযাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিকল্প ভাবনাও তৈরি। জানুয়ারি মাসে সারা রাজ্য জুড়ে পদযাত্রার কথা ভেবে রেখেছেবিজেপি নেতৃত্ব।

রাজ্যে বিজেপির রথযাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিকল্প ভাবনাও তৈরি। জানুয়ারি মাসে সারা রাজ্য জুড়ে পদযাত্রার কথা ভেবে রেখেছে বিজেপি নেতৃত্ব। প্রয়োজন অনুযায়ী, এলাকায় এলাকায় সাইকেল যাত্রাও করা হতে পারে বলে জানা গিয়েছে। রাজ্যে মোদী কিংবা অমিত শাহের সভা হবে জানুয়ারির ১৫ তারিখের পর।

রথযাত্রার বিকল্প হিসেবে একাধিক ভাবনা! পরিবর্তিত সূচিতে আসবেন মোদী-অমিত শাহও

রথযাত্রার বদলে পদযাত্রা কিংবা সাইকেল যাত্রার সূচি চূড়ান্ত করতে ২০ ডিসেম্বর সব জেলা সভাপতিকে নিয়ে বৈঠক করবে রাজ্য বিজেপি। সূত্রের খবর অনুযায়ী, আপাতত ঠিক হয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে জেলায় জেলায় পদযাত্রা করা হবে। সেই সময় কলকাতাতেও বড় কর্মসূচি নেওয়া হয়েছে। তার মধ্যে আইন অমান্য কর্মসূচিও রয়েছে বলে জানা গিয়েছে।

বর্তমানে অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদীর সভা নিয়ে জটিলতা তৈরি হলেও, তা জানুয়ারি মাসেই করার ইঙ্গিত মিলেছে রাজ্য বিজেপি সূত্রে। পৌষ সংক্রান্তির পর সর্বভারতীয় নেতৃত্ব রাজ্যে সভা করতে আসতে পারেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+