মত্ত ক্রেতার ধাক্কায় গায়ে ফুটন্ত ঝোল পরে মৃত্যু হোটেল কর্মীর

কলকাতা, ১২ মে : রোজ একাধিক লোক খাবার খেতে আসেন তাদের দোকানে। সবাইকে খেয়াল করা সম্ভব নয়। তবে মঙ্গলবার এজরা স্ট্রিটের একটি দোকানে যখন এক ব্যক্তি খাবার খেতে এসেছিলেন তখনই কিছু একটা অস্বাভাবিক লেগেছিল ওই হোটেলেরই এক কর্মীর। তবুও হাসিমুখে খাবার দিয়েছিলেন ওই ব্যক্তিকে।

খাবারের থালা হাতে পেতেই খাবারের গুনমান নিয়ে আচমকা চেঁচামিচি শুরু করে দেন ওই ব্যক্তি। হোটেলের কর্মীদের যা নয় তাই বলতে থাকেন। এমন সময় হোটেলের ওই কর্মী এগিয়ে এসে প্রতিবাদ করেন। কথা কাটাকাটি শুরু হয়। বাগবিতণ্ডা চরম উঠলে ওই ব্যক্তির ধাক্কায় উনুনে বসানো ফুটন্ত ঝোল পরে হোটেলকর্মীর গায়ে। শরীরের একাংশ পুড়ে যায়। সঙ্গে সঙ্গে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।

বচসার জেরে গায়ে গরম ঝোল ঢালল দোকানদার, মৃত্যু ক্রেতার

এই ঘটনাটি মঙ্গলবার ঘটে। এদিন রাতের পর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। আজ, বৃহস্পতিবার সকাল হাসপাতালে ওই হোটেল কর্মীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের কথায় অভিযুক্ত ব্যক্তি মত্ত অবস্থায় ছিলেন। ঠিক করে দাঁড়াতেও পারছিলেন না। যদিও যা ঘটেছে তা দুর্ঘটনা।

অভিযুক্তর বিরুদ্ধে ৩০৪ নম্বর ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। আজ সকালেই পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+