অতিরিক্ত ভিড়ে অসুস্থ বেশ কয়েকজন, সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোয় বন্ধ লেজার শো
অতিরিক্ত ভিড়ে অসুস্থ বেশ কয়েকজন, সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোয় প্রবেশ বন্ধ
শ্রীভূমির ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করে দেওয়া হল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ। অতিরিক্ত ভিড়ে বেশ কয়েকজন দর্শনার্থী অসুস্থ হয়ে পড়েছেন। সেকারণে কলকাতা পুলিশের পক্ষ থেকে সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে অডিওভিস্যুয়ালশো। উদ্যোক্তাদের অভিযোগ পরিকল্পনা করে বন্ধ করে দেওয়া হয়েছে মণ্ডপ।

সপ্তমীর আগে থেকেই সন্তোষ মিত্র স্কোয়ারে ভিড় হতে শুরু করেছিল। রাত যত গড়িয়েছে তত ভিড় বেড়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে। লালকেল্লার আদলে তৈরি করা হয়েছিল মণ্ডপ। তার সঙ্গে ছিল লাইট অ্যান্ড সাউন্ড। জেলা থেকে লোক আসতে শুরু করেছিলেন। প্রতিবছরই এখানে ভিড় হয়। এবছর বেশি সুন্দর মণ্ডপ তৈরি করা হয়েছিল। লালকেল্লার লাইট অ্যন্ড সাইন্ড দেখতে ভিড় করছিলেন মানুষ।
কিন্তু ভিড় বাড়তেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। বেশ কয়েকজন দর্শনার্থী অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপরেই কলকাতা পুলিশের পক্ষ থেেক পুজো উদ্যোক্তাদের অনুরোধ জানানো হয় যেন পুজোয় দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। সাময়িকভাবে দর্শনার্থীরা প্রবেশ করতে পরলেও লাইট অ্যান্ড সাউন্ড বন্ধ করে দেওয়া হয়েছে। লেজার শো দেখা যাচ্ছে না।
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষ অভিযোগ করেছেন পরিকল্পনা করে পুজো বন্ধ করা হচ্ছে। তিনি জানিয়েছেন লাইট অ্যান্ড সাউন্ড বন্ধ করা হলে পুরো প্যান্ডেল নিষ্প্রদীপ রাখা হবে বলে জানিয়েছেন। শ্রীভূমির লাইট বন্ধ করা হয়েছিল বিমান বন্ধ হয়ে যাচ্ছিল। কিন্তু তাঁদের পুজোয় সেটা বন্ধ করার কারণ হতে পারে না। যদিও সজল ঘোষকে মাইক হাতে ভিড় সামাল দিতে দেখা গিয়েছে। তিনি অভিযোগ করেছেন যেহেতু তাঁর একটা রাজনৈতিক পরিচয় রয়েছে সেকারণে পরিকল্পনা করে বন্ধ করে দেওয়া হয়েছে মণ্ডপের লেজার শো।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications