জল বিদ্যুৎ নেই, উত্তাল শহর, সোনারপুরে বিডিও অফিস ভাঙচুর, পথ অবরোধ, আহত আইসি
আম্ফানের তাণ্ডবে তিনদিন কেটে গেলেও এখনও শহরের অধিকাংশ এলাকায় জয় বিদ্যুৎ নেই। চরম সংকটের মধ্যে রয়েছেন বাসিন্দারা।
আম্ফানের তাণ্ডবে তিনদিন কেটে গেলেও এখনও শহরের অধিকাংশ এলাকায় জয় বিদ্যুৎ নেই। চরম সংকটের মধ্যে রয়েছেন বাসিন্দারা। বহুতলগুলিতে সবচেয়ে সংকট জনক অবস্থায় রয়েছে শিশু এবং বৃদ্ধরা। কলকাতা সংলগ্ন এলাকাতেও এই অবস্থা। জল ও বিদ্যুতের দাবিতে একাধিক জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ। সোনারপুরের বিডিও অফিসে হামলা, ভাঙচুর উত্তেজিত জনতার। আহত হয়েছেন আইসি। বিক্ষোভ পশ অবরোধ ঠাকুরপুকুর, ইএমবাইপাস, টিটাগড়েও।

সোনারপুরে বিডিও অফিস ভাঙচুর
আম্ফানের তাণ্ডবের পর প্রায় ৩ দিন কেটে গেলেও এখনও স্বাভাবিক হয়নি সোনারপুরের বিস্তীর্ণ এলাকার জল ও বিদ্যুৎ পরিষেবা। প্রতিবাদে শনিবার পথ অবরোধ করেন রাজপুর-কালীতলার বাসিন্দারা। সোনারপুর থানার পুলিস গিয়ে লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয়। তারপরেই বিডিও অফিসে জল ও বিদ্যুতের দাবিতে চড়াএ হন বাসিন্দারা। তাঁদের অভিযোগ প্রায় ৪ দিন ধরে বিদ্যুৎ নেই, জন নেই। বারবার জানিয়েও কেউ কোনও উদ্যোগ নিচ্ছেন না। প্রায় ১৫০ জন বাসিন্দা বিডিও অফিসে চড়াও হয়ে ভাঙচুর চালায়। আহত হয়েছেন সোনারপুর থানার আইসিও। পরে বিশাল পুলিস বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভ শহর কলকাতাতেও
শহর কলকাতাতেও গত চারদিন ধরে একই অবস্থার মধ্যে রয়েছে। অধিকাংশ এলাকাতেই এখনও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ ও জল পরিষেবা। চুড়ান্ত দুর্ভোগের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন মানুষ। স্থানীয় প্রশাসনকে বারবার বলেও কোনও লাভ হচ্ছে না। পথ অবরোধ করে বিক্ষোভ দেখান নেতাজি নগক টেগোর পার্কে বাসিন্দারা। বেহালা চৌরাস্তায়ও পথ অবরোধ করে ৩ ঘণ্টা ধরে বিক্ষোভ দেখান বাসিন্দারা।

বিক্ষোভ খিদিরপুরও
সামনেই ইদ। এদিকে আম্ফানের তান্ডবে তচনচ মহানগরী। এখনও জলমগ্ন অবস্থায় রয়েছে খিদিরপুরের বিস্তীর্ণ এলাকা। ঘরের মধ্যে হাঁটুজল নিয়ে অন্ধকারের মধ্যে বাস করতে হচ্ছে তাঁদের। পোকামাকড়, সাপখোপের ভয় তাড়া করে বেরাচ্ছে। তার উপরে পানীয় জলের সংকট। বউবাজারেও বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে রয়েছে। কোনও উদ্যোগ নিচ্ছে না সিইএসসি। প্রতিবাদে হ্যারিকেন নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে বাইপাসের বিস্তীর্ণ এলাকায় এখনও জল ও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি। প্রতিবাদে ভিআইপি মার্কেটের ক্রসিং-এ বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

বিক্ষোভ টিটাগড়ে
টিটাগড়েও একই অবস্থা। গত চারদিন ধরে জল, বিদ্যুৎ নেই বিস্তীর্ণ এলাকায়। প্রতিবাদে বিক্ষোভ বাসিন্দাদের। খড়ে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।












Click it and Unblock the Notifications