করোনা লকডাউনে বেরতে পারেননি, মৃত্যুর পরেও ভাইয়ের পচাগলা দেহ আগলে দিদি
করোনা ভাইরাসের মধ্যেই ফের রবিনসনস্ট্রিট কাণ্ডের ছায়া প্রকাশ্যে এলো কলকাতায়। এবার ঘটনা ঘটেছে ভবানীপুরে।
করোনা ভাইরাসের মধ্যেই ফের রবিনসনস্ট্রিট কাণ্ডের ছায়া প্রকাশ্যে এলো কলকাতায়। এবার ঘটনা ঘটেছে ভবানীপুরে। ভাইয়ের দেহ আগলে দীর্ঘদিন ঘরে রেখে দিয়েছিলেন দিদি। প্রতিবেশীরা পচা দুর্ঘন্ধ পেয়ে পুলিসে খবর দেন। পুলিস গিয়ে দেহ উদ্ধার করে। তদন্তে জানা গিয়েছে, কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

মৃত ব্যক্তির দিদি জানিয়েছেন করোনা ভাইরাসের কারণে ভাইয়ের সৎকারের জন্য বাড়ির বাইরে বেরতে পারেননি তিনি। সেকারণেই ঘরের মধ্যেই দেহ আগলে বসেছিলেন। যদিও পুলিস একাধিক প্রশ্ন জিজ্ঞাসাবাদের পর পুলিস বুঝতে পারে অসংলগ্ন কথা বলছেন তিনি। পুলিসের প্রশ্নের উত্তর দিতে গিয়ে মহাশ্বেতা নামে ওই মহিলা জানান ভাইয়ের মৃত্যু হয়েেছ তিনি বুঝতে পারেননি।
দেহ উদ্ধার করে পুলিস ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কয়েক বছর আগে পার্কস্ট্রিটের রবিনসন স্ট্রিটে প্রায় একই করম ঘটনা ঘটেছিল। বিশেষ কিছু মানসিক রোগের কারণে এই ধরনের কাণ্ড করে থাকেন অনেকে।












Click it and Unblock the Notifications