সিগন্যালে সমস্যা! শিয়ালদহ উত্তরশাখায় ট্রেন চলাচলে বিঘ্ন
সিগন্যালের গণ্ডগোলের কারণে অফিস টাইমে ট্রেন চলাচলে বিঘ্ন শিয়ালদহ মেইন শাখায়।
সিগন্যালের গণ্ডগোলের কারণে অফিস টাইমে ট্রেন চলাচলে বিঘ্ন শিয়ালদহ মেইন শাখায়। টিটাগড় স্টেশনের ঘটনা। এই স্টেশন ছাড়াও আগে ও পিছনের স্টেশনগুলিকে দাঁড়িয়ে পড়ছে বহু লোকাল এবং এক্সপ্রেস ট্রেন। রেলের পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে জানানো হচ্ছে পরিস্থিতির কথা। তবে অফিস টাইমের এই ঘটনায় সমস্যায় যাত্রীরা।

সপ্তাহ জুড়ে মেট্রো বিভ্রাটের পর এবার সিগন্যালের সমস্যার কারণে মেইন লাইনে ট্রেন বিভ্রাট। বৃহস্পতিবার সকালে শিয়ালদহ উত্তর শাখার টিটাগড় স্টেশনে আপ ও ডাউন লাইনে সিগন্যালে বিভ্রাট দেখা দেয়। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে লোকাল ও দূরপাল্লার ট্রেন। স্টেশন দিয়ে যে ট্রেনগুলি গিয়েছে, সেগুলি গিয়েছে ধীরে। ট্রেনগুলিতে বাঁদুর ঝোলা ভিড়।
রেলের পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে বিষয়টি নিয়ে ঘোষণা করা হলেও, দিনের শুরুতে এই ঘটনায় ক্ষিপ্ত নিত্যযাত্রীরা। টিটাগড়ে সিগন্যালের সমস্যা হলেও, প্রভাব পড়ে পুরো উত্তর শাখাতেই।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications