'শ্লীলতাহানি'র অভিযোগ! বাগুইআটি থেকে ধৃত 'পরিচালক'
শ্লীলতাহানির অভিযোগে ধৃত এক পরিচালক। বাগুইআটি থানার পুলিশ অভিযুক্ত অর্ণব রায়কে গ্রেফতার করেছে। শনিবার তাঁকে আদালতে তোলা হবে।
শ্লীলতাহানির অভিযোগে ধৃত এক পরিচালক। বাগুইআটি থানার পুলিশ অভিযুক্ত অর্ণব রায়কে গ্রেফতার করেছে। শনিবার তাঁকে আদালতে তোলা হবে।

নিজেকে পরিচালক বলে দাবি করেছিলেন অর্ণব রায়। বাগুইআটির এক মহিলাকে শর্ট ফিল্মে সুযোগ করে দেওয়ার কথাও বলেছিলেন। দিন কয়েক ধরে ওই মহিলার সঙ্গে কথা হয় বলে অভিযোগ।
শুক্রবার মেয়েকে স্কুলে পাঠিয়ে বাড়িতে একাই ছিলেন বাগুইআটির ওই মহিলা। অভিযোগ সেই সময় বাড়িতে হাজির হয়ে যান অর্ণব রায় নামে ওই ব্যক্তি।
অভিযোগ, ফিল্মে সুযোগ দেওয়ার নাম করে বাড়িতে গিয়ে নানা অসংলগ্ন কথার সঙ্গে ওই মহিলাকে নানা কুপ্রস্তাবও দেন। এই সময় তাঁর শ্লীলতাহানিও করা হয়েছে বলে অভিযোগ। মহিলা খবর দেন বাগুইআটি থানায়।
ওই মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ অর্ণব রায়কে গ্রেফতার করেছে। প্রকৃত তথ্য জানতে তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ।












Click it and Unblock the Notifications