ঘন কুয়াশার প্রভাব! অস্বাভাবিক দেরিতে চলছে বিভিন্ন দুরপাল্লার ট্রেন
উত্তর ভারতে ঘন কুয়াশার জের। দৃশ্যমানতা কম হওয়ার জন্য দেরিতে চলছে বহু ট্রেন। একইলাইনে পরপর দাঁড়িয়ে পড়ছে ট্রেন। বিশেষ করে হাওড়া ও শিয়ালদহ মুখী ডাউন ট্রেনগুলি দেরিতে চলছে।
উত্তর ভারতে ঘন কুয়াশার জের। দৃশ্যমানতা কম হওয়ার জন্য দেরিতে চলছে বহু ট্রেন। একইলাইনে পরপর দাঁড়িয়ে পড়ছে ট্রেন। বিশেষ করে হাওড়া ও শিয়ালদহ মুখী ডাউন ট্রেনগুলি দেরিতে চলছে।

যে সব ট্রেন দেরিতে চলছে, দেখে নেওয়া যাক একনজরে
- অমৃতসর মেল ৫ ঘণ্টা
- কালকা মেল ৩ ঘণ্টা
- মুম্বই মেল (ভায়া এলাহাবাদ) সাড়ে ৩ ঘন্টা
ডাউন ট্রেনগুলি দেরি ঢোকায় আপ ট্রেনেও তার প্রভাব পড়েছে। বেশ কিছু ট্রেন ইতিমধ্যেই বাতিল বলে ঘোষণা করা হয়েছে হাওড়া ও শিয়ালদহে। যেসব আপ ট্রেন বাতিল করা হয়েছে তার মধ্যে রয়েছে তুফান এক্সপ্রেস, মোকামা প্যাসেঞ্জার, শিয়ালদা আজমেঢ় এক্সপ্রেস।
তবে লোকাল ট্রেনগুলিতে কুয়াশার তেমন কোনও প্রভাব পড়েনি বলেই জানা গিয়েছে।

Click it and Unblock the Notifications