ফের নিগৃহীত উর্দিধারী, পার্ক স্ট্রিটে মদ্যপের চড় পুলিশকর্মীকে

পার্ক
কলকাতা, ২৫ অগস্ট: আবার মহানগরীতে নিগৃহীত পুলিশ। মদ্যপ যুবক সটান চড় কষিয়ে দিল কর্তব্যরত পুলিশ কনস্টেবলকে। শেষ পর্যন্ত অবশ্য অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে পার্ক স্ট্রিটে।

পুলিশ জানায়, শনিবার রাত বারোটা নাগাদ পার্ক স্ট্রিটের একটি পানশালা থেকে মদে চুর হয়ে বেরোয় এক যুবক, নাম প্রতীক কৌশল। একটি ট্যাক্সিতে উঠতে গেলে তার অবস্থা দেখে চালক আপত্তি জানায়। তখনই শুরু হয় বচসা। অভিযোগ, ট্যাক্সিচালককে কলার ধরে মারধর করে যুবকটি। তা দেখে এগিয়ে আসেন এক ট্রাফিক পুলিশকর্মী। তাঁর নাম নুর ইসলাম। তিনি ওই যুবককে নিরস্ত করতে গেলে সে এ বার পুলিশকর্মীটির ওপর চড়াও হয়। তাঁকে গালে চড় কষিয়ে দেয়। সঙ্গে সঙ্গে ওই কনস্টেবল খবর দেন নিকটবর্তী পুলিশ কিয়স্কে। খবর পেয়ে আরও পুলিশকর্মী এসে গ্রেফতার করে মদ্যপকে।

কলকাতা শহরে পুলিশের ওপর নিগ্রহ বেড়ে যাওয়ায় চিন্তিত লালবাজারের কর্তারা। কিছুদিন আগে পার্ক স্ট্রিটেই পুলিশ কিয়স্কের সামনে তিন মদ্যপ যুবক প্রস্রাব করছিল। বাধা দেওয়ায় এক পুলিশকর্মীকে মারধর করা হয়। জুন মাসে ঢাকুরিয়া ফ্লাইওভারের কাছে এক পুলিশ কনস্টেবলকে মেরে তাঁর হাত থেকে ওয়্যারলেস সেট কেড়ে নেয় এক ব্যক্তি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+