কলকাতা থেকে গ্রেফতার কুখ্যাত মাদক পাচারকারী
কলকাতা থেকে গ্রেফতার কুখ্যাত মাদক পাচারকারী
শহরের এক অভিজাত স্কুলের সামনে থেকে গ্রেফতার হল এক মাদক পাচারকারী। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বেনিয়াপুকুর থানা এলাকার দরগা রোডের কাছ থেকে এই কুখ্যাত মাদক পাচারকারী মহম্মদ ইসমাইলকে গ্রেফতার করে কলকাতা পুলিশের নারকোটিক বিভাগ। ধৃতকে এদিন আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় দরগা রোডের কাছে একটি অভিজাত স্কুলের পাশে একটি প্লাস্টিক প্যাকেটে ব্রাউন সুগার ভরে পাচার করার পরিকল্পনা ছিল এই মাদক পাচারকারী।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৬০ গ্রাম ব্রাউন সুগার। জানা গিয়েছে, এন্টালি থানার ইসমাইল স্ট্রিটের বাসিন্দা মোহাম্মদ ইসমাইল দীর্ঘদিন ধরে মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত। তবে এর সাথে বড় কোন মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত মহম্মদ ইসমাইল তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।












Click it and Unblock the Notifications