খেলতে গিয়ে মর্মান্তিক পরিণতি! ময়দানে ডুবে মৃত্যু কিশোরের
খেলতে গিয়ে মর্মান্তিক পরিণতি কিশোরের। ময়দানের পুকুরে ডুবে মৃত্যু হল দশম শ্রেণির এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। পার্ক স্ট্রিট এলাকায় বাসিন্দা ওই কিশোর, নিজের দাদা ও বন্ধুর সঙ্গে খেলতে গিয়েছিল
খেলতে গিয়ে মর্মান্তিক পরিণতি কিশোরের। ময়দানের পুকুরে ডুবে মৃত্যু হল দশম শ্রেণির এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। পার্ক স্ট্রিট এলাকায় বাসিন্দা ওই কিশোর, নিজের দাদা ও বন্ধুর সঙ্গে খেলতে গিয়েছিল ময়দানে। হঠাৎই বল পড়ে যায় পুকুরে। তখন সেই বল তুলতে যায় ওই কিশোর।

বল হারিয়েছিল শনিবার বিকেলে। সেটিকে শনিবার খুঁজে না পাওয়ায় ফের রবিবার সকালে খুঁজতে যায় ওই কিশোর। দাদার সঙ্গেই গিয়েছিল সে। কিন্তু বল খুঁজতে নেমে আচমকাই তলিয়ে যায় সে।
সেই সময় ময়দানে ছিলেন অনেক প্রার্তভ্রমণকারী। দাদা ভাই-এর তলিয়ে যাওয়ার খবর জানাতেই পুলিশে খবর যায়। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ময়দান থানার পুলিশ।












Click it and Unblock the Notifications