শহর কলকাতাতেও ড্রোন নিয়ে কড়াকড়ি, গতিবিধি নিয়ে নিষেধাজ্ঞা জারি করল নৌসেনা
শহর কলকাতাতেও ড্রোন নিয়ে কড়াকড়ি, গতিবিধি নিয়ে নিষেধাজ্ঞা জারি করল নৌসেনা
শহরেও রয়েেছ বড় ঝুঁকি। স্বাধীনতা দিবসের আগে ভারতীয় নৌসেনার পক্ষ থেকে ড্রোনের গতিবিধি নিয়ে একাধিক নির্দেশিকা জারি করা হল শহরে। মহানগরের সুরক্ষা বজায় রাখতে ড্রোনের উড়ানে রাশ টানা হয়েছে। শহরের সর্বত্র আর ড্রোন ওড়ানো যাবে না। জানানো হয়েছে শহরের নৌঘাটি অর্থাৎ গার্ডেনরিচ এলাকায় কোনও ড্রোন ওড়ানো যাবে না। এই নির্দেশিকা মানা না হলে কড়া পদক্ষেপ করা হবে বলেও নির্দেশিকায় সতর্ক করা হয়েছে।

১৫ অগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের আগের দিন রাজধানী দিল্লিতে ড্রোন জিহাদ চালাতে পারে বলে জঙ্গিরা।এমনই খবর পেয়েছে গোয়েন্দারা। দিল্লি পুলিশকে ইতিমধ্যেই এই নিয়ে সতর্ক করা হয়েছে। ড্রোন মোকাবিলায় পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জম্মু বিমানবন্দরে ড্রোন হামলার পর ড্রোনের গতিবিধি নিয়ে বিশেষ সতর্ক দেশের অসামরিক পরিবহণ মন্ত্রক। ইতিমধ্যেই এই নিয়ে কড়া নিয়মাবলী চালু করার খসড়া তৈরি হয়ে গিয়েছে ।
দিল্লির পাশাপাশি কলকাতা শহরেও ড্রোন নিয়ে চিন্তায় রয়েছে প্রশাসন। বিশেষ করে সেনাবাহিনীর একাধিক হেডকোয়ার্টার রয়েছে শহর কলকাতায়। সেকারণেই শহরেও ড্রোনের গতিবিধি নিয়ে কড়া নিয়ম চালু করতে চলেছে ভারতীয় নৌসেনা। গার্ডেনরিচ শিপইয়ার্ড সহ একাধিক জায়গায় ড্রোনের গতিবিধির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নৌসেনা ঘাঁটিতে ড্রোনে হামলা চালাতে পারে জঙ্গিরা এই আশঙ্কা থেকেই এই পদক্ষেপ করা হয়েছে। সেকারণেই নৌঘাঁটিগুলির ৩ কিলোমিটারের মধ্যে কোনও ড্রোন বা চালকবিহীন উড়ন্ত যান দেখতে পেলে সেগুলিকে সরাসরি গুলি করে ধ্বংস করার নির্দেশ দিয়েছিল ভারতীয় নৌবাহিনীর সাদার্ন কমান্ড।
ড্রোন নিয়ে এখন বিশেষ তৎপর কেন্দ্র। জম্মু বিমানবন্দরে বিশেষ অ্যান্টি ড্রোন সিস্টেম বসানো হয়েছে। তারপরেও গত কয়েকদিন ধরেই সীমান্তে একাধিক ড্রোন উড়তে দেখা গিয়েছে। আজও কাশ্মীরে বিপুল পরিমাণ আইইডি উদ্ধার করেছে পুলিশ। সীমন্তে ড্রোন উড়তেও দেখা গিয়েছে। আবার সেনা জঙ্গি সংঘর্ষে দুই লস্কর জঙ্গিকে খতম করেছে জওয়ানরা।












Click it and Unblock the Notifications